রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আলোচনায় হাসিনার অনুগত সেনা কর্মকর্তার পদোন্নতি

মে ২১, ২০২৬
A A
আলোচনায় হাসিনার অনুগত সেনা কর্মকর্তার পদোন্নতি
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় যেসব সামরিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে কর্নেল জিএম রাজিব আহমেদের নামও আলোচনায় এসেছে।

শেখ হাসিনা ও সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত এই সেনা কর্মকর্তাকে সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ পদোন্নতিকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ ও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

বিতর্কিত এ পদোন্নতির ঘটনায় দীর্ঘদিন বঞ্চিত অনেক সেনা কর্মকর্তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অভিযুক্ত কোনো কর্মকর্তার পদোন্নতি নয়, বরং চাকরিতে থাকার বিষয়টিই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত ছিল। তাদের মতে, এ সিদ্ধান্ত সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তির কাছে ভুল বার্তা পৌঁছে দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্মেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আরওপড়ুন

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সূত্রগুলো জানায়, জুলাই আন্দোলনের সময় হত্যা ও দমন-পীড়নের অভিযোগে বিতর্কিত রাজিবের পদোন্নতির পেছনে সরকারের উচ্চপর্যায়ে দায়িত্বে থাকা এক প্রভাবশালী সামরিক কর্মকর্তার ভূমিকা রয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ও একই কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার সুপারিশেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রাজিবকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় বলে জানা গেছে। টিম কমান্ডার হিসেবে দক্ষিণ সুদানে (Contg Comd. BANBAT-8, UNMISS) দায়িত্ব পালন শেষে সম্প্রতি দেশে ফেরেন তিনি। গত মঙ্গলবার কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে তার পদোন্নতির বিষয়টি বাহিনীর অভ্যন্তরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রতিরক্ষা সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী সামরিক সচিব (এএমএসপিএম) হিসেবে দায়িত্ব পান রাজিব। পরে তিনি কর্নেল পদে পদোন্নতি লাভ করেন এবং উপসামরিক সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয়। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের আস্থাভাজন হওয়ায় তাকে সরকারের স্পর্শকাতর দায়িত্বে রাখা হয়েছিল বলে জানা যায়।

একাধিক সূত্র দাবি করেছে, শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় রাজিব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। একটি সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, অন্য কয়েকজন কর্মকর্তার সঙ্গে তিনিও এ দায়িত্বে অংশ নেন। তবে আরেকটি সূত্র বলছে, তিনি পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেও শেষ পর্যন্ত দিল্লি যাননি; বরং ঢাকায় অবস্থান করে আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার কাজে ভূমিকা রাখেন।

এদিকে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলন তীব্র আকার ধারণ করলে শেখ হাসিনা রাজিবের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতেন। ৫ আগস্টের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে শেখ হাসিনার কণ্ঠ বলে দাবি করা একটি কথোপকথনে মিরপুর, উত্তরা, বাড্ডা ও ব্র্যাক ইউনিভার্সিটিসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের জমায়েতের কথা উল্লেখ করে দ্রুত দমনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ শোনা যায়। কথোপকথনে বলা হয়, “ওরা জায়গায় জায়গায় জমা হতে শুরু করেছে। শুরুতেই ব্যবস্থা নিতে হবে। অল্প জমায়েত হলেই যা করার করতে হবে, তাহলে ওরা আর আসবে না।”

সম্পর্কিত খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
প্রধান সংবাদ

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধান সংবাদ

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন
প্রধান সংবাদ

নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

১৫ দিনের সংঘাতে ২০০ মার্কিন সেনা হত্যা দাবি ইরানের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০