বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি

মে ২২, ২০২৬
A A
চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যান ঘাটায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করতে গেলে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসমিল্লাহ ম্যানশন ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তকে পুলিশের কাছ থেকে বের করে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিসমিল্লাহ ম্যানশনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে ভবন থেকে বের করে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। উত্তাল জনতার বিক্ষোভের মুখে পুলিশকে সাময়িকভাবে পিছু হটে অবস্থান নিতে হয়। সন্ধ্যার পর থেকে ঘটনাস্থলে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরওপড়ুন

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

বাকলিয়া থানার ওসি মো. সোলাইমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তিনি বলেন, কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নিতে চাইছে, কিন্তু পুলিশ তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে। শিশুটিকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাত বাড়ার সাথে সাথে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের শান্ত রাখতে পুলিশ মাইকিং করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছে। শিশুটির পরিবার অপরাধীর দ্রুত বিচার দাবি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত খবর

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী
বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০