রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

নির্বাচনের পর বেড়েছে নারী ও শিশু নির্যাতন

মে ২২, ২০২৬
A A
নির্বাচনের পর বেড়েছে নারী ও শিশু নির্যাতন
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা থাকলেও বাস্তবে চিত্রটি উল্টো দেখা যাচ্ছে। গত কয়েক মাস ধরে সারা দেশে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পর থেকে এই ধরনের সহিংসতা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।

বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বরে নির্যাতনের শিকার হয়েছিলেন ১৮১ জন নারী ও শিশু। ডিসেম্বরে কিছুটা কমলেও ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি থেকে এই সংখ্যা বাড়তে শুরু করে। মার্চের তুলনায় এপ্রিলে নির্যাতনের হার সর্বোচ্চ ২২০ জনে পৌঁছেছে। মে মাসের পরিসংখ্যান এপ্রিলের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের অপরাধ পরিসংখ্যানেও এই চিত্র আরও ভয়াবহ। এপ্রিলে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২ হাজার ১১টিতে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। এর মধ্যে ঢাকার শিল্পাঞ্চল ও তৎসংলগ্ন এলাকাগুলো (ঢাকা রেঞ্জ) সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী রেঞ্চেও অপরাধের হার ফেব্রুয়ারি মাসের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ধর্ষণের ঘটনাও গত দুই মাসে আশঙ্কাজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মহিলা পরিষদের তথ্যানুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে ধর্ষণের গড় হার ৩০ থেকে ৪৫-এর মধ্যে থাকলেও মার্চে তা ৫৭ এবং এপ্রিলে ৫৮ জনে পৌঁছায়। শুধু এপ্রিলেই ১৭টি দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পাশাপাশি শিশু হত্যাকাণ্ডের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে; আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, বছরের প্রথম চার মাসে ১১৫টি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

আরওপড়ুন

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য বিচারহীনতা ও অপরাধীদের রাজনৈতিক প্রশ্রয়কে দায়ী করছেন। নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, অপরাধের বিচার না হওয়ায় এবং অপরাধীরা ক্ষমতার কাছাকাছি থাকায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তিনি রাষ্ট্রীয় কাঠামো ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি সামাজিকভাবে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাওজিয়া মোসলেম মনে করেন, সমাজ এখন অপরাধপ্রবণ ও হিংস্র হয়ে উঠছে। তার মতে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং ক্ষমতার দাপটের কারণেই অপরাধীরা সাহসী হয়ে উঠছে। কোনো ধরনের সাংস্কৃতিক চর্চার অভাব ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় সমাজকে অস্থির ও অপরাধপ্রবণ করে তুলছে বলে তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
প্রধান সংবাদ

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধান সংবাদ

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন
প্রধান সংবাদ

নিরাপদে দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

১৫ দিনের সংঘাতে ২০০ মার্কিন সেনা হত্যা দাবি ইরানের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০