Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা উদ্বেগজনক

মিয়া গোলাম পরওয়ার নিন্দা ও প্রতিবাদ

May 23, 2026
A A
ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা উদ্বেগজনক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি জিল্লুর রহমানের ওপর পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে ভিন্নমতাবলম্বী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা, সন্ত্রাস ও হত্যাচেষ্টার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তার মতে, পাবনায় জামায়াত নেতা জিল্লুর রহমানের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, জিল্লুর রহমান একজন সজ্জন, সমাজসেবক ও দ্বীনি মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হত্যার চেষ্টা মানবতা ও সভ্যতার পরিপন্থী। এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত বহন করে।

বিবৃতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আহত জিল্লুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

Related Posts

বাংলাদেশ

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

October 25, 2026
অন্যান্য

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হেফাজত নেতা, সংগঠনে আলোচনা-সমালোচনা

October 25, 2026
বাংলাদেশ

২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

October 25, 2026

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হেফাজত নেতা, সংগঠনে আলোচনা-সমালোচনা

October 25, 2026

২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version