রবিবার, মে ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

“বিরোধীদলের ছোট বন্ধুরা আসলে মাদকাসক্ত কি না, সন্দেহ হয়”

বললেন তারেক রহমানের উপদেষ্টা

- তুর্জ খান
মে ২৩, ২০২৬
A A
“বিরোধীদলের ছোট বন্ধুরা আসলে মাদকাসক্ত কি না, সন্দেহ হয়”
Share on FacebookShare on Twitter

বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ দেখে তারা মাদকাসক্ত কি না, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘অপরাজেয় বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় আলাল বলেন, মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সমালোচনাকে সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়। কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে, তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় সমালোচনা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন এই বিএনপি নেতা। এ প্রসঙ্গে আলাল আরও বলেন, যারা এই ধরনের নোংরা সমালোচনা করছে, তাদের মুখের ভাষা ও শারীরিক অঙ্গভঙ্গি (বডি ল্যাঙ্গুয়েজ) দেখে তাদের সাধারণ মানুষের মনে সন্দেহ জাগে যে এরা আসলে মাদকাসক্ত কি না।

একই সভায় দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক শক্তির ব্যাকগ্রাউন্ড ও প্রশ্রয়ের কারণেই দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না। পাশাপাশি সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বৃদ্ধির পেছনে মাদককে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আয়োজক সংগঠন অপরাজেয় বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ নাগরিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারাও দেশে মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতার ওপর জোর দেন।

সম্পর্কিত খবর

বিএনপি

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর শ্রমিকদল নেতার হামলা, আটক ৪

মে ২৩, ২০২৬
বাংলাদেশ

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

মে ২৩, ২০২৬
বিএনপি

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা আটক

মে ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার

    0 shares
    Share 0 Tweet 0
  • চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পিরোজপুরে ১৫০ কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

মে ২৪, ২০২৬

স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে: গোলাম পরওয়ার

মে ২৪, ২০২৬

ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্য আটক

মে ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version