বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চীনে কয়লাখনি বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় জামায়াতের শোক

মে ২৪, ২০২৬
A A
জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
Share on FacebookShare on Twitter

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২১ মে শুক্রবার চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে দুর্ঘটনার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু শ্রমিক হতাহত হন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ২০১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯০ জন নিহত এবং ১২৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু একটি দেশের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্যই বেদনাদায়ক। কর্মস্থলে নিরাপত্তাহীনতার কারণে এত মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

আরওপড়ুন

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে চীনের জনগণ ও সরকারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, চীনের সরকার ও জনগণ ঐক্যবদ্ধভাবে এই বিপর্যয় মোকাবিলা করে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

বিবৃতিতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে শিল্পকারখানা ও খনিশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
জামায়াত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’
বাংলাদেশ

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬
বিএনপির সব আসনের  প্রার্থী চূড়ান্ত হচ্ছে চলতি মাসেই
বাংলাদেশ

ঢাকার সবুজবাগে কুপিয়ে ওয়ার্ড বিএনপির কর্মীকে হত্যা

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
রাহুল গান্ধীকে আটকের ঘটনায় মমতা ও অভিষেকের তীব্র নিন্দা

রাহুল গান্ধীকে আটকের ঘটনায় মমতা ও অভিষেকের তীব্র নিন্দা

জুলাই ২২, ২০২৬
শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০