সোমবার, মে ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান

- তুহিন সিরাজী
মে ২৪, ২০২৬
A A
পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। সে সময় কেন্দ্রীয় ব্যাংক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় এবং পরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

তবে গত বছরের জুলাই মাসে তিনি পদত্যাগ করলে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন অধ্যাপক ড. জুবায়দুর রহমান। এরপর তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর এবার তিনিও পদত্যাগ করলেন।

ড. জুবায়দুর রহমান দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের একজন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এবং ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। এছাড়া ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইন ও রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবেও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক জুবায়দুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। বিশ্বব্যাংকের সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
তার পদত্যাগের পর ইসলামী ব্যাংকের পরিচালনা কাঠামো ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে ব্যাংকিং খাতে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

হুমকি দিয়ে ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ

মে ২৫, ২০২৬
আওয়ামী লীগ

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

মে ২৪, ২০২৬
জামায়াত

কখনো কখনো বাজেট ছিল লুটপাটের হাতিয়ার

মে ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হুমকি দিয়ে ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ

মে ২৫, ২০২৬

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

মে ২৫, ২০২৬

জামায়াত নেতার ৬০টি ফেস্টুন কেটে ফেলার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

মে ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version