Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার হলেন চবি ছাত্রদল নেতা

May 24, 2026
A A
বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার হলেন চবি ছাত্রদল নেতা

বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার জে এম টাওয়ার সংলগ্ন একটি বাসা থেকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা তাঁকে আটক করে।

বিতর্কিত এই ছাত্রনেতা সম্প্রতি ক্যাম্পাসে অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। গত বৃহস্পতিবার চাকসুর উদ্যোগে পর্দাশীল নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনে ‘ছাত্রী কর্নার’ চালু করা হলে, তা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করেন সাকিফ। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর দুদিনের মাথায় অনৈতিক কাজের অভিযোগে তিনি হাতেনাতে ধরা পড়েন।

এদিকে আটকের ঘটনাটি ধামাচাপা দিতে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করতে একটি ফেসবুক পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ও অন্য এক ছাত্রীর নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়। তবে আব্দুল্লাহ আল মামুন ফেসবুক লাইভে এসে জানান, তিনি গত শুক্রবার থেকেই সিরাজগঞ্জে নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন। উল্লেখ্য, নাম জড়িয়ে দেওয়া ওই ছাত্রীটি কয়েক মাস আগে শাখা ছাত্রদলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিনের বিরুদ্ধে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাকিফ রহমান দাবি করেন, তাঁর বান্ধবী গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালের টিকিট কেটেছিলেন। রাতে ঘোরাঘুরি শেষে ব্যাগ নিতে তিনি ২ নম্বর গেটের রুমে যান এবং বান্ধবীকে নিচে একা রাখা নিরাপদ নয় ভেবে সাথে নেন। তিনি দ্রুত গোসল করে ব্যাগ নিয়ে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই কিছু মানুষ দরজা ভেঙে রুমে ঢুকে পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করে। তাঁরা কোনো আপত্তিকর অবস্থায় ছিলেন না বলেও তিনি দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে প্রক্টোরিয়াল টিম দ্রুত ওই বাসায় গিয়ে তাঁদের উদ্ধার করে ক্যাম্পাস এরিয়ার মধ্যে নিয়ে আসে। ইতিমধ্যেই তাঁদের কাছ থেকে এই ঘটনার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শেষ হওয়ার পর প্রক্টোরিয়াল বডির সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Related Posts

বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

October 15, 2026
প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

October 16, 2026

আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা

October 15, 2026

আসন বণ্টন নিয়ে জামায়াত-চরমোনাইয়ের সমঝোতা ভাঙার দাবি মামুনুল হকের

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version