বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াত নেতার ৬০টি ফেস্টুন কেটে ফেলার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

মে ২৫, ২০২৬
A A
জামায়াত নেতার ৬০টি ফেস্টুন কেটে ফেলার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম খাঁন সুমনের ঈদ শুভেচ্ছার প্রায় ৬০টি ফেস্টুন ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার মান্দারী বাজারে প্রকাশ্যে জেলা পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন এই কাণ্ড ঘটান। ফেস্টুন কেটে ফেলার এই দৃশ্যটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

জামায়াত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে নির্বাচনী এলাকায় লাগানোর জন্য ফেস্টুনগুলো একটি অটোরিকশাযোগে মান্দারী বাজারে আনা হয়েছিল। সেখানে রিকশার ওপরে থাকা অবস্থাতেই পরিবহন শ্রমিক দল নেতা আক্তার হোসেন ব্লেড দিয়ে ফেস্টুনগুলো কেটে কুটি কুটি করে নষ্ট করে ফেলেন। জামায়াত নেতা রেজাউল ইসলাম খাঁন সুমন এই ঘটনার কারণ জানতে চাইলে আক্তার হোসেন কোনো সদুত্তর না দিয়ে উল্টো তাঁর ওপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনার সময় মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এই ফেস্টুন কেটে ফেলার ঘটনার জের ধরে সন্ধ্যা নাগাদ মান্দারী বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মান্দারী বাজারে অবস্থিত ‘চ্যানেল ফ্যাশন’ নামের একটি শোরুমে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় উপস্থিত সংবাদকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে পরিবহন শ্রমিক দল নেতা আক্তার হোসেন তাঁদের ওপরও চড়াও হন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজারে একটি শোরুমে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফেস্টুন কাটা ও ভাঙচুরের এই ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

ঢাকার সবুজবাগে কুপিয়ে ওয়ার্ড বিএনপির কর্মীকে হত্যা

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬

এ বছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: জানালেন মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version