বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

হুমকি দিয়ে ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ

মে ২৫, ২০২৬
A A
হুমকি দিয়ে ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে জোরপূর্বক ও নজিরবিহীন চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) কয়েক ঘণ্টার ব্যবধানে ব্যাংকটির এমডি ও চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান উভয়েই পদত্যাগ করায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষে আবারও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এমডিকে জোরপূর্বক পদত্যাগ করানোর খবর ছড়িয়ে পড়লে ব্যাংকটির কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত পরিচালনা পর্ষদের সভাও বাতিল করা হয়।

ভুক্তভোগী এমডি ওমর ফারুক খাঁন জানান, বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের অব্যাহত চাপ ও হুমকির মুখে তিনি পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন। গত ১২ এপ্রিল এক পর্ষদ সভায় ওমর ফারুক খাঁনকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ৩-১ মে পর্যন্ত ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। নির্ধারিত ছুটি শেষ হওয়ার ১৫ দিন আগে থেকেই চেয়ারম্যান বারবার মোবাইল ফোনে যোগাযোগ করে তাঁকে পদত্যাগের জন্য চাপ দিতে থাকেন। সর্বশেষ ২৩ মে একাধিকবার ফোন করে পদত্যাগের জন্য চরম চাপ সৃষ্টি করা হয় এবং ২৪ মে’র মধ্যে পদত্যাগ না করলে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ উঠেছে।

রোববার সকালে ওমর ফারুক খাঁন পদত্যাগপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকে আসার চেষ্টা করলে প্রথমে একদল বিক্ষুব্ধ মানুষ তাঁকে প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। পরে চেয়ারম্যান ভিন্ন স্থানে গাড়ি থামিয়ে অফিসের সুনির্দিষ্ট লোকজন পাঠিয়ে এমডির কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে নেন। এই বলপ্রয়োগের ঘটনাটি জানাজানি হলে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একদল কর্মকর্তা ও সাধারণ গ্রাহক তীব্র বিক্ষোভ শুরু করেন।

এদিকে এমডিকে জোরপূর্বক পদচ্যুত করার ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ মতিঝিলে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংক পরিচালনায় অনৈতিক রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও জোরজুলুম বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা ঘোষণা দেন যে, এই ঘটনার পেছনে থাকা চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন এবং কোনো পর্ষদ সভা হতে দেবেন না। গ্রাহকদের এই অনড় অবস্থানের মুখে বিকেলের দিকে চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানও কেন্দ্রীয় ব্যাংকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় ২০২৫ সালের মে মাসে তাঁকে অপসারণ করা হয়েছিল। পরবর্তীতে ৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে ওমর ফারুক খাঁনকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এক বছর পার হওয়ার আগেই তাঁকে এভাবে জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর ব্যাংকটি সচল রাখা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই সার্বিক বিষয়ে বক্তব্য জানতে ব্যাংকের চেয়ারম্যান ও জনসংযোগ কর্মকর্তা মো. সুলতান উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কাউকেই ফোনে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version