বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

র‌্যাব সদস্যকে খুনের দায় স্বীকার করলেন বিএনপি নেতার ছেলে

মে ২৫, ২০২৬
A A
র‌্যাব সদস্যকে খুনের দায় স্বীকার করলেন বিএনপি নেতার ছেলে
Share on FacebookShare on Twitter

সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য হত্যা মামলায় গ্রেফতারকৃত মাদকাসক্ত ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পী আদালতে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘাতক বাপ্পী নগরীর কাজিরবাজার এলাকার মোগলটুলা ২৪ নম্বর বাসার বাসিন্দা এবং ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের ছেলে। কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, জবানবন্দি রেকর্ড শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ বছর বয়সী বাপ্পী অল্প বয়সেই সিলেটের অপরাধ জগতের অন্যতম হোতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ আগের আরও ৪টি মামলা রয়েছে। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে বাপ্পী তাঁর পিতার দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় নিজস্ব ছিনতাই সিন্ডিকেট ও কিশোর গ্যাং তৈরি করে নানামুখী অপকর্ম চালিয়ে আসছিলেন। পকেটে সবসময় ছোরা নিয়ে ঘুরে বেড়ানো বাপ্পীর অত্যাচারে কাজিরবাজারসহ আশপাশের এলাকার মানুষজন দীর্ঘ দিন ধরে নাজেহাল ছিলেন। ছেলের এমন অপকর্মে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে পিতা আবুল হোসেন তাঁকে মৌখিকভাবে ত্যাজ্য করেন এবং এর আগে দুবার নিজে উদ্যোগী হয়ে বাপ্পীকে পুলিশের হাতে তুলেও দিয়েছিলেন।

এই নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে গত শুক্রবার নগরীর ক্বিনব্রিজ এলাকায়। সেখানে মাদকসেবী ও ছিনতাইকারীদের ধাওয়া করার সময় সাদা পোশাকে থাকা র‍্যাব-৯ এর সদস্য ইমন আচার্য জীবন বাজি রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এগিয়ে যান এবং আসাদুল আলম বাপ্পীকে ঝাপটে ধরেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পী তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে সজোরে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইমন আচার্যের মৃত্যু হয়।

আরওপড়ুন

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

র‍্যাব সদস্যের ওপর হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত বাপ্পী তোপখানা এলাকার একটি বাসার ভেতরে ঢুকে এক শিশুকে গলায় ছুরি ধরে জিম্মি করার চেষ্টা চালান। তবে পুলিশ ও র‍্যাবের তাৎক্ষণিক যৌথ অভিযানে শিশুটিকে অক্ষত উদ্ধার করা সম্ভব হয় এবং ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ ঘাতক বাপ্পীকে আটক করা হয়। এ ঘটনায় নিহত ইমনের ভাই সুজিত আচার্য বাদী হয়ে শনিবার (২৩ মে) কোতোয়ালি থানায় আসাদুল আলম বাপ্পীকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ছেলেটি স্থানীয় বিএনপি নেতার সন্তান হলেও দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে পিতার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তিনি দাবি করেন, বিএনপি ছিনতাই ও মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং বাপ্পী যে নেতার ছেলেই হোক না কেন, অপরাধের জন্য তাকে কঠোর শাস্তি পেতে হবে। এই জঘন্য অপরাধের সাথে পিতার রাজনৈতিক বা দলীয় পরিচয় টেনে আনা কোনোভাবেই সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার
বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী
বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০