বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

গোশত খাওয়ার শীর্ষে আমেরিকা, নিম্নে বাংলাদেশ

মে ২৫, ২০২৬
A A
গোশত খাওয়ার শীর্ষে আমেরিকা, নিম্নে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে মানুষের খাদ্যাভ্যাসে গোশতের গুরুত্ব দিন দিন বাড়লেও দেশভেদে এর ভোগে রয়েছে বড় বৈষম্য। ধনী দেশগুলোতে যেখানে মাথাপিছু গোশত খাওয়ার হার অনেক বেশি, সেখানে বাংলাদেশসহ নিম্ন আয়ের দেশগুলোতে এই হার তুলনামূলকভাবে অনেক কম।

সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, মাথাপিছু গোশত ভোগে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ৯৭ শতাংশ মানুষ নিয়মিত গোশত খান। তালিকায় এরপর রয়েছে লিথুয়ানিয়া ও ব্রাজিল। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, রাশিয়া ও নিউজিল্যান্ডেও গোশত খাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে গোশত খাওয়ার প্রবণতার সরাসরি সম্পর্ক রয়েছে। গত কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা ও মানুষের আয় বাড়ার ফলে গোশতের উৎপাদনও কয়েকগুণ বেড়েছে। ১৯৬০-এর দশকে বিশ্বে যেখানে প্রায় ৭ কোটি টন গোশত উৎপাদিত হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটিরও বেশি টনে।

চীন ও ব্রাজিলের মতো মধ্যম আয়ের দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে গোশতের চাহিদা দ্রুত বেড়েছে। অন্যদিকে ভারত ও বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি হলেও গোশত ভোগের হার তুলনামূলক কমই রয়ে গেছে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) তথ্য অনুযায়ী, সবচেয়ে কম গোশত খাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে মাত্র ৩ দশমিক ৪ কেজি গোশত খান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যেও এ হার সবচেয়ে কম।

বাংলাদেশে সবচেয়ে বেশি খাওয়া হয় পোল্ট্রি মুরগির গোশত। গরুর গোশত জনপ্রিয় হলেও উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যায়। বিশেষ করে কোরবানির ঈদকে কেন্দ্র করেই অধিকাংশ মানুষ গরুর গোশত খেয়ে থাকেন।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত রেড মিট ও প্রক্রিয়াজাত গোশত খাওয়া হৃদরোগ, স্ট্রোক ও কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এ কারণে পশ্চিমা বিশ্বে অনেকেই গোশত কম খাওয়ার দিকে ঝুঁকলেও সামগ্রিক পরিসংখ্যান বলছে, গোশত ভোগ এখনো উচ্চ পর্যায়েই রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে শুধু গোশতের ধরন নয়, এর পরিমাণ নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version