মঙ্গলবার, মে ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চিলমারী সরকারি কলেজের তালা ভেঙে পশুর হাট বসালেন সাবেক ছাত্রদল নেতা

অনুমতি দেয়নি প্রশাসন

তুর্জ খান - তুর্জ খান
মে ২৫, ২০২৬
A A
চিলমারী সরকারি কলেজের তালা ভেঙে পশুর হাট বসালেন সাবেক ছাত্রদল নেতা
Share on FacebookShare on Twitter

কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ফটকের তিনটি তালা ভেঙে এবং কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক মাঠে পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সমাজসেবা সম্পাদক জিহাদ ফেরদৌস চমকের বিরুদ্ধে। রবিবার (২৪ মে) দুপুরে পেশীশক্তি ব্যবহার করে কলেজের প্রবেশদ্বারের তালা ভেঙে ভেতরে বাঁশের খুঁটি গেড়ে এই হাট বসানো হয় বলে অভিযোগ করেছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. মজিবল হায়দার চৌধুরী।

কলেজের অধ্যক্ষ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট বসানোর নিয়ম নেই। কলেজের স্টাফ কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজ মাঠে পশুর হাট বসানোর অনুমতি না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। গত বুধবার রেজুলেশনসহ বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) এবং চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছিল। রবিবার সকালে কলেজ চত্বরে পুলিশ পাঠানো হলেও তারা চলে যাওয়ার পরপরই অভিযুক্তরা তালা ভেঙে মাঠে প্রবেশ করে গরু-ছাগলের হাট বসায়। এ বিষয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করে অধ্যক্ষ বলেন, স্থানীয় প্রশাসনকে লিখিত জানানোর পরও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা জিহাদ ফেরদৌস চমক অবশ্য দাবি করেছেন, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবহিত করেই তিনি ঐতিহ্যবাহী এই হাটটি বসিয়েছেন। ২০২৫ সালের অস্থায়ী হাট সংক্রান্ত সরকারি আইন মেনে জামানতের টাকা জমা দেওয়ার রসিদ তাঁর কাছে আছে বলে দাবি করলেও তিনি প্রশাসনের দেওয়া কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি। চিলমারী উপজেলা শহরে বসবাসকারী এই নেতার দাবি, যুগ যুগ ধরে স্কুল-কলেজের মাঠেই এই অস্থায়ী হাট বসে আসছে।

আরওপড়ুন

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা আটক

তবে ছাত্রদল নেতার এই অনুমতির দাবি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি স্পষ্ট ভাষায় জানান, তারা হাটের জন্য আবেদন করলেও প্রশাসন থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তিনি বলেন, অধ্যক্ষ গেটে তালা দিয়ে রাখার পরও সেই তালা ভেঙে অবৈধভাবে এই হাট বসানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
বাংলাদেশ

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

মে ২৬, ২০২৬
জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা আটক
বিএনপি

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা আটক

মে ২৫, ২০২৬
বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা
বাংলাদেশ

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা

মে ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • পাশবিক নির্যাতনের পরে শিশু রামিসাকে যেভাবে হত্যা করেন ধর্ষক সোহেল রানা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

মে ২৬, ২০২৬
পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, জাগল না শুধু গোয়েন্দারা

পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, জাগল না শুধু গোয়েন্দারা

মে ২৫, ২০২৬
যেভাবে চলছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ‘লৌহ-কঠিন ভ্রাতৃত্ব’

যেভাবে চলছে চীন-পাকিস্তানের ৭৫ বছরের ‘লৌহ-কঠিন ভ্রাতৃত্ব’

মে ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০