মঙ্গলবার, মে ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা

- তুহিন সিরাজী
মে ২৫, ২০২৬
A A
বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল আজহার আগে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, ঈদ বোনাস এবং অন্যান্য বকেয়া পরিশোধ না করেই চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই জনকণ্ঠের অন্তত অর্ধশতাধিক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে চাকরিচ্যুত করা হয়েছে, যা দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, দীর্ঘদিন দায়িত্ব পালন করা কর্মীদের ‘মবকারী’ আখ্যা দিয়ে এভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া শ্রম আইন ও ওয়েজবোর্ডের পরিপন্থি।

তারা আরও বলেন, ঈদের আগে এমন সিদ্ধান্ত শুধু অমানবিকই নয়, এটি সংবাদকর্মীদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তার ওপরও আঘাত। চাকরিচ্যুত কর্মীদের প্রাপ্য গ্র্যাচুইটি, সার্ভিস বেনিফিট ও অন্যান্য পাওনা পরিশোধ ছাড়াই সীমিত পরিমাণ অর্থ দিয়ে বিদায় করার অভিযোগও উঠে এসেছে।

নেতৃবৃন্দ জানান, রোববার চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে সংবাদকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের বাধায় কয়েকজন সংবাদকর্মী আহত ও অসুস্থ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিএফইউজে ও ডিইউজে দাবি জানিয়েছে, অবিলম্বে সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ, চাকরিচ্যুতির নোটিশ বাতিল এবং সংবাদকর্মীদের কাজে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি।

তারা মনে করে, সাংবাদিকদের নিয়মবহির্ভূতভাবে কর্মস্থল থেকে দূরে রাখা এবং শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

মে ২৬, ২০২৬
বাংলাদেশ

চিলমারী সরকারি কলেজের তালা ভেঙে পশুর হাট বসালেন সাবেক ছাত্রদল নেতা

মে ২৫, ২০২৬
বাংলাদেশ

গোশত খাওয়ার শীর্ষে আমেরিকা, নিম্নে বাংলাদেশ

মে ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • পাশবিক নির্যাতনের পরে শিশু রামিসাকে যেভাবে হত্যা করেন ধর্ষক সোহেল রানা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে শতকোটির সরকারি জমি দখল

মে ২৬, ২০২৬

কলকাতায় আ.লীগের দুই নেতা ৭ দিনের রিমান্ডে

মে ২৬, ২০২৬

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

মে ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version