বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বিএনপি ক্ষমতা দেখিয়ে আ.লীগের পথ অনুসরণ করছে: এটিএম আজহারুল

মে ২৬, ২০২৬
A A
বিএনপি ক্ষমতা দেখিয়ে আ.লীগের পথ অনুসরণ করছে: এটিএম আজহারুল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ধারা অনুসরণ করছে। তিনি বলেন, দলটি নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গিয়ে এমন আচরণ করছে, যাতে মনে হচ্ছে তারা আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নেই। মঙ্গলবার সকালে বদরগঞ্জে এক কর্মিসভায় পৌর মেয়র প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুলের দাবি, বিএনপি সরকারে গিয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে কার্যত নির্বাচনবিরোধী অবস্থান নিয়েছে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে সুষ্ঠু নির্বাচনের আশা করা যায় না।

সভায় বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানকে পৌর মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে এটিএম আজহারুল বলেন, সামনে পৌরসভা, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি এলাকায় নিজেদের প্রার্থী নিয়ে মাঠে থাকবে জামায়াত। তিনি স্থানীয়

জনপ্রতিনিধিদের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু সংসদ সদস্য নয়, চেয়ারম্যান ও মেয়ররাও উন্নয়নে বড় ভূমিকা রাখেন।

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে দুর্নীতি, যা সব স্তরে ছড়িয়ে পড়েছে। বিএনপি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দেশের ভবিষ্যৎ আরও সংকটের মুখে পড়বে।

চাঁদাবাজির অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, কোরবানির পশু পরিবহন থেকে শুরু করে বিভিন্ন সড়কে চাঁদাবাজি বেড়ে গেছে। এতে নিত্যপণ্যের দামও বাড়ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার চাঁদাবাজ ও তাদের গডফাদারদের রক্ষা করতেই বেশি ব্যস্ত।

এটিএম আজহারুল আরও বলেন, বিএনপি যদি এভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে আওয়ামী লীগের পথ অনুসরণ করতে থাকে, তাহলে জনগণ মাঠে নামলে তারা টিকতে পারবে না।

তিনি সরকারকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে দেশ পরিচালনার আহ্বান জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল গনি এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬
এনসিপি

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

এ বছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: জানালেন মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version