Tuesday, October 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জনবান্ধব বাজেট তৈরি করতে হবে: নূরুল ইসলাম বুলবুল

May 27, 2026
A A
জনবান্ধব বাজেট তৈরি করতে হবে: নূরুল ইসলাম বুলবুল
জনবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। বাস ও ট্রেনের ভাড়া বহন করতে না পেরে অনেকে মালবাহী ট্রাকে যাতায়াত করছেন, ফলে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও বাড়ছে। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে জনগণের দুর্ভোগ আরও বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। দলটি সমাজসেবা ও সমাজ সংস্কারমূলক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনার অভাবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হয়নি। ধনী-গরিব বৈষম্য বেড়েই চলেছে। তাই প্রচলিত ধারার পরিবর্তে এমন একটি জনবান্ধব বাজেট প্রয়োজন, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, দেশের সাধারণ মানুষকে শোষণ করে দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক ধ্বংসকারী এস আলম গোষ্ঠীকে পুনর্বাসনের চেষ্টা চলছে এবং সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি ব্যাংকিং খাতকে সৎ ও দক্ষ ব্যক্তিদের মাধ্যমে পরিচালনার আহ্বান জানান।
আরেক নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ নিরসনে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখছে না বলে তিনি অভিযোগ করেন। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে জনগণকে মুক্তি দিতে সরকারের সরে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারি মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা সোহেল রানা মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Posts

জামায়াত

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
জামায়াত

গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: গোলাম পরওয়ার

October 26, 2026
এনসিপি

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ফিরিয়ে আনতে চান আইজিপি: হাসনাত

October 26, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version