বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

পল্লবীতে বৃদ্ধাকে ‘বালিশ চাপা’ দিয়ে হত্যা: যুবদলের ২ নেতা বহিষ্কার

মে ২৭, ২০২৬
A A
পল্লবীতে বৃদ্ধাকে ‘বালিশ চাপা’ দিয়ে হত্যা: যুবদলের ২ নেতা বহিষ্কার
Share on FacebookShare on Twitter

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় ঘর ও জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের পর এক বৃদ্ধা নারীকে ‘বালিশ চাপা’ দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ও অমানবিক ঘটনায় অভিযুক্ত পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল এবং সদস্য সচিব মো. রিয়াজকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখা।

সোমবার (২৫ মে) ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা পরিপন্থী গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইব্রাহিম খলিল ও রিয়াজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের বর্তমান সাংগঠনিক কমিটিও সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপরাধের দায় দল বহন করবে না। তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে যুবদল নেতৃত্ব। পাশাপাশি দলের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত এই দুই নেতার সাথে যাবতীয় সাংগঠনিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পল্লবীর বাউনিয়াবাদ বেরিবাঁধ বস্তিতে মোছা. পাখির মালিকানাধীন একটি ঘর ও জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বহিষ্কৃত যুবদল নেতা ইব্রাহিম খলিল ও রিয়াজ। গত ২২ মে রাতে দলবল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা পাখির ঘরে আকস্মিক হামলা চালায় এবং তাকে নির্মমভাবে মারধর ও শ্লীলতাহানি করে। পরবর্তীতে একই রাতে দ্বিতীয় দফায় হানা দিয়ে পাখির বৃদ্ধা মাকে ‘বালিশ চাপা’ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

হামলার সময় ওই এলাকায় ব্যাপক লুটপাট ও সাধারণ মানুষের ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় এ ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকলেও অভিযুক্তরা সেই ফুটেজ মুছে ফেলতে এবং তা প্রকাশ করলে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দলীয় বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষী যুবদল নেতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

সম্পর্কিত খবর

বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বিএনপি

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version