বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ জামায়াত এমপির

মে ২৭, ২০২৬
A A
১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ জামায়াত এমপির
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজটে আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। মহাসড়কে দীর্ঘ সময় আটকে থেকে নির্ধারিত সময়ে নির্বাচনী এলাকায় পৌঁছাতে না পেরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান নিষ্ক্রিয়তা নিয়েও কড়া সমালোচনা করেন।

বুধবার (২৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল জানান, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার ঈদ উপহার সরাসরি জনগণের হাতে তুলে দেওয়ার কথা ছিল তাঁর। একই সাথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার এবং চরবাগডাঙ্গায় বজ্রপাতে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে তিনি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মহাসড়কের ভয়াবহ জ্যামের কারণে যাত্রা শুরুর প্রায় ১২ ঘণ্টা পর বেলা ১১টা ২৫ মিনিটেও তিনি টাঙ্গাইলেই আটকে ছিলেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টা এবং ১১টায় দুইটি ভিন্নস্থানে উপস্থিত থেকে তালিকাভুক্ত ১০০০ জন দুস্থ মানুষের মাঝে এক হাজার টাকা করে ঈদ উপহার সরাসরি বিতরণ করার কথা ছিল এই সংসদ সদস্যের। তবে তীব্র যানজটের কারণে যথাসময়ে উপস্থিত হতে না পারায় এবং বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ায় তিনি গভীর দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।

সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যোগাযোগমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, একদিকে সরকারের পক্ষ থেকে প্রতিবার ঈদ যাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হচ্ছে, কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ১২ ঘণ্টায় ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছানোর দুঃসহ অভিজ্ঞতা ও মানুষের চরম ভোগান্তির বাস্তব চিত্র তিনি নিজে সশরীরে উপলব্ধি করছেন। এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাপথে মহাসড়কের কোথাও ট্রাফিক পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি তাঁর চোখে পড়েনি বলে তিনি তাঁর পোস্টে ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

জামায়াত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
জামায়াত

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

জুলাই ২১, ২০২৬
জামায়াত

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬

এ বছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: জানালেন মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version