বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

আরও তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার

মে ২৭, ২০২৬
A A
আরও তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
Share on FacebookShare on Twitter

সরকারের বিভিন্ন সংস্থায় ৬ষ্ঠ গ্রেডের উপ-পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরও তিনজন নেতাকে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (২১ মে) এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সংগঠনটির মোট ছয়জন নেতাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো।

জানা গেছে, নতুন ও পূর্বে নিয়োগ পাওয়া ছাত্রদলের এসব নেতা বিএনপি চেয়ারম্যানের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) সক্রিয় সদস্য ছিলেন। গত জাতীয় নির্বাচনের আগে তারা এই বিশেষ দায়িত্ব পালন করেছিলেন। নতুন করে নিয়োগ পাওয়া তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। এদের মধ্যে দুজন বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলে দায়িত্বে রয়েছেন এবং বাকি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমাজসেবা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে প্রথম দফায় নিয়োগ পাওয়া ছাত্রদলের তিন নেতা হলেন— ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আবির ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব। তাদের মধ্যে আবদুল্লাহ আল নোমান নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এ, মেহেদী হাসান আবির মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষে এবং রাকিবুল হাসান রাকিব নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোতে।

এদিকে, সর্বশেষ নিয়োগ পাওয়া বাকি তিনজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে, যাঁর নাম মো. ইয়াকুব হাসান সানি। তিনি নিয়োগ পেয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোতে উপ-পরিচালক হিসেবে। তাঁর নিয়োগসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। তবে নতুন নিয়োগ পাওয়া বাকি দুজনের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে সংশ্লিষ্ট সূত্র অপরাগতা প্রকাশ করেছে। শুধু জানা গেছে যে, তারা দুজনই বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত খবর

বিএনপি

শিবিরের ভূরিভোজ বন্ধ চেয়ে ছাত্রদলের চিঠি

মে ২৭, ২০২৬
বিএনপি

পল্লবীতে বৃদ্ধাকে ‘বালিশ চাপা’ দিয়ে হত্যা: যুবদলের ২ নেতা বহিষ্কার

মে ২৭, ২০২৬
প্রধান সংবাদ

আ. লীগ আমলের দমনমূলক এনটিএমসি-কে শক্তিশালী করছে বিএনপি সরকার

মে ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

মে ২৮, ২০২৬

সেই ‘ডোনাল্ড ট্রাম্পকে’ নেয়া হলো চিড়িয়াখানায়

মে ২৮, ২০২৬

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

মে ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version