শুক্রবার, মে ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত অন্তত ১২ জন

মে ২৮, ২০২৬
A A
চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত অন্তত ১২ জন
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছোটেন। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা মুমূর্ষু হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের বরাতে আশঙ্কা করছে পুলিশ।

ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ জানান, রাত পৌনে ১০টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থেকে অন্তত আটজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আরওপড়ুন

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে যাত্রী নিয়ে পটিয়ার দিকে ছেড়ে যাওয়া একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি দ্রুতগতির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঈগল পরিবহনের বাসটি মহাসড়কে অন্য একটি গাড়িকে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা লেগুনাকে সজোরে ধাক্কা দেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম আরও জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ঈগল পরিবহনের বাস ও লেগুনাটি সড়ক থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছে। চালককে আটকে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম
প্রধান সংবাদ

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

মে ২৮, ২০২৬
সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
প্রধান সংবাদ

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

মে ২৮, ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় উৎসুক জনতার ভিড়
প্রধান সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় উৎসুক জনতার ভিড়

মে ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

মে ২৮, ২০২৬
সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

মে ২৮, ২০২৬
চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত অন্তত ১২ জন

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত অন্তত ১২ জন

মে ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০