বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন ও পশুর চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

মে ২৯, ২০২৬
A A
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পুশইন ও পশুর চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশইন এবং কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে পবিত্র ঈদুল আজহার দিনেও সর্বোচ্চ সতর্ক অবস্থান ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সংবেদনশীল সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

সীমান্ত পরিদর্শনের সময় ব্যাটালিয়ন অধিনায়ক বিভিন্ন ক্যাম্পে নিয়োজিত বিজিবি সদস্যদের সুরক্ষার স্বার্থে ও চোরাচালান রোধে কঠোর নজরদারি বজায় রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার সঙ্গে ভারতের প্রায় ৭৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে।

প্রতি বছরই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্তের এই দীর্ঘ রুট ব্যবহার করে বাংলাদেশের মূল্যবান কোরবানির পশুর চামড়া ভারতে পাচার করতে তৎপর হয়ে ওঠে স্থানীয় ও আন্তর্জাতিক চোরাকারবারি চক্র। এই সুযোগ বন্ধ করতে এবার আগে থেকেই বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ গণমাধ্যমকে জানান, অবৈধভাবে যেন ভারত থেকে কোনোভাবেই কোনো নাগরিকের পুশইন বা অনুপ্রবেশ না ঘটে এবং একই সঙ্গে কোরবানির পশুর চামড়া পাচার ও মাদক চোরাচালান সম্পূর্ণ রোধ করা যায়, সেজন্য সীমান্তে বিজিবির জনবল ও তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক সুরক্ষায় ঈদের ছুটির দিনেও বিরামহীনভাবে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

তিনি আরও জানান, দেশের সাধারণ মানুষ যেন কোনো ধরনের শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং সীমান্ত সুরক্ষা সর্বদা নিশ্চিত থাকে, সেজন্যই মূলত এই বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া যেকোনো ধরনের পুশইন বা অনাকাঙ্ক্ষিত সীমান্ত অপরাধ ঠেকাতে ও পারস্পরিক সমঝোতা বজায় রাখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠকও সম্পন্ন করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version