শনিবার, জুলাই ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

কথা রাখেনি ঢাকার দুই সিটি, ১২ ঘণ্টা পরেও পড়ে ছিল বর্জ্য

মে ২৯, ২০২৬
A A
কথা রাখেনি ঢাকার দুই সিটি, ১২ ঘণ্টা পরেও পড়ে ছিল বর্জ্য
Share on FacebookShare on Twitter

নির্ধারিত সময়সীমার মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের সরকারি ঘোষণা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। দুই সিটি করপোরেশনের বেঁধে দেওয়া ৮ ও ১২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির অন্তত ২৯টি স্পটে কোরবানির পশুর বর্জ্য, উচ্ছিষ্ট অংশ এবং রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। বহু স্থানে এসব বর্জ্য পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঈদের পরদিন আজ শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, দুই সিটির অন্তত ২৯টি জায়গায় বর্জ্যের স্তূপ জমে আছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১টি এলাকায় পশুর উচ্ছিষ্ট, মাংস কাটার চাটাই এবং খড়-ভুসি পড়ে থাকতে দেখা গেছে। কোনো কোনো স্থানে বর্জ্য সংগ্রহ করে রাস্তার ওপর স্তূপ করে রাখা হলেও তা এখনো আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়নি।

উত্তর সিটির মিরপুর-১১ নম্বর সেকশনের সাংবাদিক আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, মিরপুর-১০ গোলচত্বর, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং বেগম রোকেয়া সরণির পূর্ব মণিপুর এলাকায় বর্জ্যের ছড়াছড়ি দেখা গেছে। এমনকি গুলশানের ৫১, ৫৪, ৯৪ ও ১০৪ নম্বর সড়ক এবং বনানীর মতো অভিজাত এলাকার কিছু সড়কেও আজ সকাল পর্যন্ত কোরবানির উচ্ছিষ্ট অংশ ও রক্ত জমে পচতে দেখা গেছে।

আরওপড়ুন

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজের পাশের সড়ক, জিগাতলা হক ম্যানশনের সামনে, হাজারীবাগের মনেশ্বর রোড, গণকটুলী সিটি কলোনি, চকবাজারের নূর ফাতাহ লেন এবং নাজিরাবাজারের কাজী আলাউদ্দীন রোডের প্রায় অর্ধেকটা জায়গা জুড়ে সকাল পর্যন্ত বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। অনেক এলাকায় পশুর লেজ, খুর, চামড়ার অংশ, শিং ও ভুড়ির বর্জ্য যত্রতত্র ছড়িয়ে রয়েছে।

অথচ ঈদের দিন বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম দাবি করেছিলেন, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ড শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবে আজ সকালে যেসব এলাকায় বর্জ্যের স্তূপ পাওয়া গেছে, সেগুলো দক্ষিণ সিটির ১৪, ২২, ২৭, ৩৫ ও ৩৭ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত। অর্থাৎ, কর্মকর্তাদের কাগজে-কলমে শতভাগ বর্জ্যমুক্ত দাবির সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত
আন্তর্জাতিক

অ্যামাজনের সার্ভারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন নিরাপত্তা ব্যবস্থা বড় ঝুঁকিত

জুলাই ২৫, ২০২৬
জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান
জামায়াত

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির
আন্তর্জাতিক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

রাজধানীতে গোলাগুলি, যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

জুলাই ২৫, ২০২৬
মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

জুলাই ২৫, ২০২৬
মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

মোজতবা খামেনি তার পিতার চেয়ে পারমাণবিক অস্ত্র অর্জনে অনেক বেশি আগ্রহী

জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০