বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক

মে ৩১, ২০২৬
A A
মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক
Share on FacebookShare on Twitter

বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেকের। এবার সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে সম্বোধন করে এক নতুন ও ভয়াবহ বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর এই বিতর্কিত বক্তব্যের একটি অডিও ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।

এম এ খালেকের এমন আপত্তিকর বক্তব্যকে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মহল চরম ধর্মীয় অনুভূতিতে আঘাত ও স্পষ্ট ‘শিরক’-এর সঙ্গে তুলনা করছেন। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দিতে গিয়েই মঞ্চে উপস্থিত সবার সামনে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক এমন চরম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যটি করেন।

বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ। খালেকের মুখ থেকে এমন উক্তি বের হওয়ার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র শোরগোল এবং অসন্তোষ শুরু হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তখন অনেকেই তাৎক্ষণিকভাবে এটিকে তাঁর অযোগ্যতার চরম বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মাওলানা ও ধর্মীয় চিন্তাবিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো সাধারণ মানুষকে এভাবে নবীর সঙ্গে তুলনা করা বা নবী বলা স্পষ্ট শিরক। এর মাধ্যমে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের এই প্রশাসকের এমন সব বেফাঁস কথাবার্তা আর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় বিএনপিকে বারবার চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। খালেকের এসব একের পর এক কাণ্ডের দায় দল কোনোভাবেই নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেনী জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনাম হয়েছিলেন অধ্যাপক এম এ খালেক। গত ১৬ এপ্রিল ফেনী সদর উপজেলার মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে নিজের জন্য ‘ভিআইপি প্রটোকল’ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তারও আগে গত বছর ৭ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী সদর উপজেলা তাঁতী দলের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম এ খালেক বলেছিলেন, আমরা কখনো চাই না বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকুক। তিনি আরও বলেছিলেন, বিএনপি হলো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, এরা গণতন্ত্র বুঝে না, নির্বাচন বুঝে না এবং এরা জনগণের মনের বাসনা না বুঝে শুধু ক্ষমতা বুঝে। সে সময় নিজের দলের বিরুদ্ধে করা এমন আত্মঘাতী বক্তব্যের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে পরবর্তীতে তিনি দলের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬
জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬
এনসিপি

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version