সোমবার, জুন ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

মে ৩১, ২০২৬
A A
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরে এক প্রবাসী ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার (৩০ মে) রাতে চরম নির্যাতনের শিকার ওই ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আল-আমিন ছৈয়াল লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুযোগে আল-আমিন বিভিন্ন সময় ওই গৃহবধূকে উত্যক্ত করাসহ নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল।

আসামির এমন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত আল-আমিন ক্ষিপ্ত হয়ে প্রায়ই গভীর রাতে ওই গৃহবধূর বসতবাড়ির টিনের চালে ইটপাটকেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করত। এই ঘটনার জেরে চরম নিরাপত্তাহীনতায় ভুগে গত ৯ মাস আগে ওই গৃহবধূ শ্বশুরবাড়ি ছেড়ে তাঁর বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে গত পবিত্র রমজান মাসে তিনি আবার তাঁর শ্বশুরবাড়িতে ফিরে এলে আল-আমিন আবারও তাকে কুপ্রস্তাব দিতে শুরু করে, কিন্তু গৃহবধূ তাতে সাড় দেননি।

সবশেষ গত ২৮ মে দিবাগত রাতে ওই গৃহবধূ প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে আগে থেকে অন্ধকারের মধ্যে ওত পেতে থাকা আল-আমিন পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি সুপারিবাগানে নিয়ে যায়। একপর্যায়ে ধারালো ছুরি গলায় ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এ ঘটনা কাউকে জানালে বা মামলা করলে ভিকটিমের একমাত্র সন্তানকে নির্মমভাবে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত যুবদল নেতা।

লোমহর্ষক এই ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূর ভাই তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এই জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার চাই, যেন অপরাধী আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়।” এই বিষয়ে বক্তব্য জানতে যুবদল নেতা আল-আমিন ছৈয়ালের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ মামলার সার্বিক অগ্রগতি নিয়ে বলেন, “ধর্ষণের এই মামলাটি বর্তমানে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তাধীন রয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আল-আমিন পলাতক থাকায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সম্পর্কিত খবর

বিএনপি

গুপ্ত-চাঁদাবাজরা জামায়াতে আশ্রয় নিয়েছে: রিজভী

মে ৩১, ২০২৬
বাংলাদেশ

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না

মে ৩১, ২০২৬
বাংলাদেশ

গোপালগঞ্জে গরুর মাংস বিক্রিতে বাধা হিন্দু পুলিশের, কসাইয়ের চিঠি ঘিরে তোলপাড়

মে ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ৪৭-এ দেশভাগ নয়, বরং এসেছিল আমাদের মুক্তির পরিচয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে ‘যোগ দিতে পারে ইসরায়েলও’, আছে শর্ত

মে ৩১, ২০২৬

গুপ্ত-চাঁদাবাজরা জামায়াতে আশ্রয় নিয়েছে: রিজভী

মে ৩১, ২০২৬

‘হাসিনার কাছে জাইনা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস’

মে ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version