Tuesday, October 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ডাকাত-চোরদের মতো পাওয়ার দেখাতে এমপি হইনি: ড. মাসুদ এমপি

June 1, 2026
A A
ডাকাত-চোরদের মতো পাওয়ার দেখাতে এমপি হইনি: ড. মাসুদ এমপি

পটুয়াখালীর বাউফলের ঈদ-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। মাত্র ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে সমসাময়িক রাজনীতি, জনপ্রতিনিধিদের চরিত্র ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বেশ জোরালো বক্তব্য দিতে শোনা যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে নিজের রাজনৈতিক সততা ও নিষ্ঠার কথা তুলে ধরে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজকাল অনেকেই বলেন এমপি তো হয়েছে, কিন্তু তার তো কোনো পাওয়ার বা ক্ষমতা নেই, সে তো চলে না। তিনি তাদের উদ্দেশে স্পষ্ট করে বলেন যে, ক্ষমতা তো দেখায় ডাকাতেরা, ক্ষমতা দেখায় চোরেরা। আর ক্ষমতা দেখায় ছিনতাইকারী এবং পকেটমাররা।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তাঁকে আরও বলতে শোনা যায়, ড. শফিকুল ইসলাম মাসুদ কোনো পকেটমার বা ডাকাতদের মতো ক্ষমতা দেখানোর জন্য এমপি হননি। তিনি মানুষের ভোটে এবং জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। তিনি মূলত বাউফলের মানুষকে শক্তিশালী করতে এসেছেন, নিজের ক্ষমতা জাহির করতে নয়। বক্তব্য চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে এবং সজোড় স্লোগান দিয়ে তাঁর এই বক্তব্যকে স্বাগত জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. মাসুদের এই বক্তব্যের মধ্য দিয়ে সমাজে জনপ্রতিনিধিদের প্রকৃত দায়িত্ব এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। এটি একজন আদর্শ জনপ্রতিনিধির আসল চরিত্র কেমন হওয়া উচিত, তা মনে করিয়ে দেয়।

উল্লেখ্য, এর আগেও একটি সভায় ড. শফিকুল ইসলাম মাসুদের দেওয়া আরেকটি বক্তব্য দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেখানে তিনি বলেছিলেন, “শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস।” তাঁর সেই পুরোনো বক্তব্যের রেশ কাটতে না কাটতেই নতুন এই ভিডিওটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Related Posts

জামায়াত

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
জামায়াত

গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: গোলাম পরওয়ার

October 26, 2026
জামায়াত

সাঈদী আল্লাহর ওলি ছিলেন, ভাই কেন এসব করেছেন তিনিই জানেন

October 26, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version