বুধবার, জুন ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ

জুন ১, ২০২৬
A A
চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

পুলিশের তীব্র বাধা ও লাঠিচার্জের মুখে মানববন্ধন ভণ্ডুল হওয়ার পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ব্যাংকের প্রধান কার্যালয় এলাকা। সোমবার সকাল থেকেই ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। নতুন চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারী নেতারা এবার আরও বেশ কিছু নতুন দাবি উত্থাপন করেছেন।

বিক্ষোভ সমাবেশে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবি মানিক সুনির্দিষ্টভাবে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের পাশাপাশি ব্যাংকের আগের এমডি ওমর ফারুককে পুনরায় সপদে ফিরিয়ে আনার জোর দাবি জানান। এ সময় আন্দোলনকারী অন্য বক্তারা এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং তাঁর পাচার করা সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার দাবি তোলেন। একই সাথে ইসলামী ব্যাংকে খুরশীদ আলমকে বিতর্কিতভাবে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার দায়ে বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সতর্ক অবস্থান থেকে আচমকা এগিয়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। পরবর্তীতে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের বলপ্রয়োগের মুখে সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও কিছু সময় পর আন্দোলনকারীরা আবারও ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে অবস্থান নেন, যা আজ সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে।

আরওপড়ুন

চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

হাদী হত্যা: মমতার বক্তব্যকে পাত্তা দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটির মধ্যেই দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই নিয়োগের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন হয়ে আসছিল এবং তারই ধারাবাহিকতায় আজকের এই বৃহৎ সমাবেশ আহ্বান করা হয়। উল্লেখ্য, গত ১১ মে ঈদের আগের শেষ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম জুবায়দুর রহমান আকস্মিকভাবে পদত্যাগ করার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ওই দিন রাত ৯টায় সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সম্পর্কিত খবর

চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল
প্রধান সংবাদ

চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

জুন ৩, ২০২৬
হাদী হত্যা: মমতার বক্তব্যকে পাত্তা দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রধান সংবাদ

হাদী হত্যা: মমতার বক্তব্যকে পাত্তা দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জুন ৩, ২০২৬
নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা, ভাংচুর—আহত চার নেতা
এনসিপি

নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা, ভাংচুর—আহত চার নেতা

জুন ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

চীনের অনুদানে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

জুন ৩, ২০২৬
ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন ৩, ২০২৬
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

জুন ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০