বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

মধ্যরাতে দোকান ভাঙচুর, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ

জুন ১, ২০২৬
A A
মধ্যরাতে দোকান ভাঙচুর, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
Share on FacebookShare on Twitter

রাজধানীর পুরানা পল্টনে একটি দোকানে ভাঙচুর, চাঁদা দাবি, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লিটনসহ বেশ কয়েকজন এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে মজিরন বেগমের মেয়ে মৌমিতা পল্টন মডেল থানায় এই লিখিত অভিযোগ দাখিল করেন। গত শুক্রবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে পুরানা পল্টন এলাকার ৫৮/২ নম্বর ঠিকানার নিচতলার একটি দোকানে এই হামলার ঘটনা ঘটে।

এজাহারে অভিযোগ করা হয়, অভিযুক্ত মো. লিটন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে তারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে চাঁদা আদায় করত এবং চাঁদা না দিলে বাসা ও দোকান থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হতো। এর ধারাবাহিকতায় সর্বশেষ শুক্রবার রাতে মো. লিটন ও সিকদারসহ ২০-২৫ জন ব্যক্তি ওই দোকানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা, ৬০ হাজার টাকার হাড়ি-পাতিল ও ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের সিগারেট লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে লিটন লোহার হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে ভুক্তভোগীকে আহত করেন এবং যাওয়ার সময় ধর্ষণ ও হত্যার হুমকি দেন।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন হোসাইন তাঁর বিরুদ্ধে আনা দোকান ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার সময় তিনি ঢাকায় উপস্থিত ছিলেন না উল্লেখ করে তিনি জানান, ঈদুল আজহার দুই দিন আগে তিনি সপরিবারে গ্রামের বাড়ি যান এবং পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসে প্রোগ্রাম শেষে আবার লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হন।

আরওপড়ুন

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

লিটন হোসাইন ঘটনার সুষ্ঠু তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত প্রমাণ যাচাই করার দাবি জানিয়ে বলেন, তদন্তে তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হলে তিনি যেকোনো আইনগত ব্যবস্থা মেনে নেবেন। তিনি পালটা অভিযোগ করে বলেন, অভিযোগকারী নারী অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আছেন এবং তাঁর ছেলে একসময় পল্টন থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন, যিনি বর্তমানে পলাতক। এর আগে ওই নারীর করা ২০ হাজার টাকার চাঁদাবাজির মামলাটিকেও তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

এ বিষয়ে পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি উল্লেখ করেন, এর আগেও মজিরন বেগম একটি মামলা করেছিলেন এবং সেই মামলায় অভিযুক্ত লিটন জেল খেটেছেন; মূলত ওই মামলার শত্রুতার জের ধরেই নতুন করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার
বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স
বিএনপি

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০