বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

জুন ১, ২০২৬
A A
তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ
Share on FacebookShare on Twitter

বগুড়ার গাবতলীতে এক তাঁতী দল নেতার বিরুদ্ধে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, মূলত একটি স্থানীয় বাজার কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই সংঘাতের ঘটনা ঘটেছে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ এপ্রিল ও ১৮ মে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে তেঁতুলগাছি বাজারের দোকান মালিক সমিতির দুটি পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে দু’পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিল এবং এর জের ধরেই শুক্রবার রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার এই ঘটনা ঘটে।

নাড়ুয়ামালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, গাবতলী উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিকের নেতৃত্বে একদল হামলাকারী তাঁর বাড়িসহ বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুর চালায়। তিনি দাবি করেন, হামলাকারীরা এ সময় একটি শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এছাড়া যুবদল নেতা সাগর হোসেন অভিযোগ করেন, হামলা ঠেকাতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

অবশ্য গাবতলী উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন বাজারে মানিকের পৈতৃক দোকান জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং এর জের ধরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও পরবর্তীতে বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান আরও বলেন, বাজার কমিটি নিয়ে বিরোধের জেরে এর আগেও দুই থেকে তিনবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তবে শনিবার বিকাল পর্যন্ত এই ঘটনার ব্যাপারে ভুক্তভোগী কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

সম্পর্কিত খবর

বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বিএনপি

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version