Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

বাউফলে জামায়াতকর্মীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা বললেন “বিএনপি করতে বলেছিলাম”

August 6, 2025
A A

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় মিছিলে অংশগ্রহণ এবং বিএনপির রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় ফারুক হাওলাদার (৬০) নামে এক জামায়াতকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে আজ সকাল ১০টার দিকে, উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামে। মারধরে গুরুতর আহত ফারুক হাওলাদার বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহত ফারুক হাওলাদার জানান, “ঢাকায় জামায়াতের ঐতিহাসিক সমাবেশে অংশ নেওয়ার পর থেকেই জসিম পঞ্চায়েত আমাকে টার্গেট করে। এরপর ৫ আগস্ট বাউফলে জামায়াতের আনন্দ মিছিলে অংশ নেওয়ায় সে ক্ষিপ্ত হয় এবং আজ আমাকে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করে। আমাকে বলা হয়, জামায়াত করতে হলে আজকের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হলে মেরে ফেলা হবে।”

ফারুকের স্ত্রী বিউটি বেগম বলেন, “আমার স্বামী অসুস্থ মানুষ। ওকে ঘর থেকে ডেকে নিয়ে কুকুরের মতো মারা হয়েছে। এখন আমরা পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই।”

কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাসনিম আলম বলেন, “বিএনপির কথিত কিছু নেতা আমাদের সাংগঠনিক ও দাওয়াতি কাজে বাধা দিচ্ছে। নারী কর্মীদের নিয়েও অশ্লীল হুমকি দেওয়া হচ্ছে।”

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা ও কালাইয়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি জসিম পঞ্চায়েত অভিযোগ অস্বীকার করে বলেন, “ফারুক হাওলাদার আগে আওয়ামী লীগ করত। আমি তাকে বিএনপি করার আহ্বান জানাই, কিন্তু সে রাজি না হয়ে জামায়াতে সক্রিয় থাকে। এ নিয়ে কথাবার্তা হয়েছে ঠিকই, তবে আমি তাকে মারধর করিনি।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার কথা শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Related Posts

বাংলাদেশ

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026
বাংলাদেশ

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

September 21, 2026
এনসিপি

বাবা হারালেন মনিরা শারমিন, এনসিপির শোক

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

September 21, 2026

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো প্রায় ১ টাকা ৩৩ পয়সা

September 21, 2026

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version