Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

November 23, 2026
A A
Auto Draft

আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার সম্পন্ন, অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার পরই দলটির রাজনীতি করার অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রোববার (২২ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বাংলাদেশের সন্তান। দেশের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দর করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দলটির বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ উঠেছে, সেগুলোর বিচারপ্রক্রিয়া চলছে। আইনগতভাবে স্বচ্ছতা প্রমাণ না হওয়া পর্যন্ত দলটির রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন যে, অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনও করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে এবং দলটির সঙ্গে যুক্ত বড় একটি জনগোষ্ঠীও দেশের উন্নয়নে ভূমিকা রাখুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তবে জুলাই-আগস্টের ঘটনায় যারা অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাওয়ার পরই দলটি বৈধ ও স্বচ্ছভাবে রাজনীতি করার অধিকার ফিরে পেতে পারে বলে তিনি মত দেন।

মুফতি রেজাউল করীম স্পষ্ট করেন যে, এই নীতি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, বরং বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কোনো দলের নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তাদেরও রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আসছে। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে সবাইকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এবং ইচ্ছামতো যেকোনো জায়গায় ভোট দেওয়া ঠিক নয়।

ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। ইসলাম এমন একটি নীতি ও আদর্শ, যার ভিত্তিতে দেশ পরিচালিত হলে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে। ইসলামী আদর্শে দেশ পরিচালিত হলে ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপদে বসবাস করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, সংখ্যালঘুরাও ঠিক তেমনই নিরাপদ থাকবেন।

Related Posts

জামায়াত

যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

November 23, 2026
আওয়ামী লীগ

রাজনীতিতে ফেরার পথ যেভাবে আরও কঠিন করল আ.লীগ

November 23, 2026
বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির চ্যালেঞ্জ

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

November 23, 2026

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

November 23, 2026

হাসিনার ফেরার সম্ভাব্য পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা: ভারতীয় গণমাধ্যম

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version