Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ফাহিমা হত্যার বিচার নিশ্চিতের আহ্বান বিরোধীদলীয় নেতার

June 2, 2026
A A
ফাহিমা হত্যার বিচার নিশ্চিতের আহ্বান বিরোধীদলীয় নেতার

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে বিচারহীনতা ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই এমন নৃশংস ঘটনা বারবার ঘটছে। সিলেটের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সিলেটে আলোচিত অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যার শিকার চার বছর বয়সী ফাহিমা আক্তারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ফাহিমার বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ড গোটা জাতিকে মর্মাহত করেছে। তিনি মনে করেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নয়, সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা তাদের সন্তান হারানোর বেদনা এবং ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিরোধীদলীয় নেতা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং অপরাধীদের বিচার নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতারা।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন এবং শিশু ফাহিমা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

Related Posts

প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
অন্যান্য

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হেফাজত নেতা, সংগঠনে আলোচনা-সমালোচনা

October 25, 2026
বাংলাদেশ

২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তেহরানের নতুন কৌশল

October 26, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন

October 26, 2026

নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

October 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version