বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ফ্যাসিস্টের দোসরকে সরান

সিলেটে জামায়াত আমির

জুন ৩, ২০২৬
A A
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ফ্যাসিস্টের দোসরকে সরান
Share on FacebookShare on Twitter

একজন ঋণখেলাপী, গার্মেন্টস ব্যবসায়ী ও দলকানাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়ার অভিযোগ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যিনি একটি গার্মেন্টস কোম্পানি চালাতে পারেন না, তাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা বাংলাদেশ নয়, বরং বিশ্বের ইতিহাসেই এক বিরল ঘটনা।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসরকে সরানোর আহ্বান জানান। দেশের হাজার হাজার গ্রাহকের লাখো কোটি টাকার আমানত নিয়ে ছিনিমিনি না খেলার হুশিয়ারি দিয়ে তিনি বলেন, বুলেট বা গুলি চালিয়ে পার পাওয়া যাবে না এবং প্রয়োজনে তিনিও মাঠে নেমে বুলেটের সামনে বুক পেতে দেবেন।

সরকারের তিন মাসের কার্যক্রম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মূল্যায়ন করার মতো সময় এখনো আসেনি, তবে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি এবং দেশও তেমন ভালো নেই। মাত্র তিন মাসের মাথায় এসে সরকারের মন্ত্রী ও এমপিদের মাঠে-ময়দানে সাধারণ মানুষের “ভুয়া ভুয়া” স্লোগান শুনতে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারকে ‘রাতের সরকার’ আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, রাতের আঁধারে তারা সংসদ ও সংসদীয় কমিটিকে পাশ কাটিয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এছাড়া জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে গায়ের জোরে সংসদে টেবিল চাপড়ানো হয়েছে এবং সকল অধ্যাদেশকে গলাটিপে হত্যা করা হয়েছে।

গণভোটকে জনগণের চূড়ান্ত রায় উল্লেখ করে তিনি বলেন, গণভোটের রায় বানচালের চেষ্টার মাধ্যমে দেশবাসীকে অপমানিত করা হয়েছে, যার প্রতিশোধের ছাইচাপা আগুন একদিন জ্বলে উঠবে। তিনি বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, গণভোটের প্রচারণার সময় হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেও এখন তারা জাতির সাথে চরম প্রতারণায় লিপ্ত রয়েছেন।

নিজেদের ‘গুপ্ত’ বলার জবাবে জামায়াত আমির বলেন, তাঁরা কারাগারে থেকে এদেশেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কোনো দাসখত দিয়ে বিদেশে যাননি। তাঁরা গুপ্ত হয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে দেওয়ার ফলেই আজ বর্তমান সরকার ক্ষমতায় যেতে পেরেছে বলে তিনি দাবি করেন।

সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, জামায়াত সব সময় সরকারের ভালো কাজের সহযোগিতা করবে এবং অন্যায় কাজের বিরোধিতা করে যাবে। দেশের মানুষের কপাল বদলানোর জন্য জাতীয় সংসদের আগামী অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

প্রতিরক্ষা খাত জোরদারে সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

ব্যাখ্যা ও বিচারের অঙ্গীকার চেয়ে আমিরাতের চিঠি

জুলাই ২২, ২০২৬
প্রধান সংবাদ

জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে শাকিব খানের আড্ডা

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রতিরক্ষা খাত জোরদারে সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুলাই ২২, ২০২৬

ব্যাখ্যা ও বিচারের অঙ্গীকার চেয়ে আমিরাতের চিঠি

জুলাই ২২, ২০২৬

জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে শাকিব খানের আড্ডা

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version