বুধবার, জুন ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

জুন ৩, ২০২৬
A A
ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০
Share on FacebookShare on Twitter

হবিগঞ্জে ব্রাজিল বনাম আর্জেন্টিনা নাম দিয়ে আয়োজিত একটি ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে কাশিপুর গ্রামে স্থানীয় একদল যুবক আর্জেন্টিনা বনাম ব্রাজিল নাম দিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলায় ব্রাজিল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষ হওয়ার পরপরই আর্জেন্টিনার সমর্থকেরা মাঠে ও মাঠের বাইরে উল্লাস শুরু করলে ব্রাজিলের সমর্থকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয়। পরে রাতে এলাকার গণ্যমান্য মুরুব্বিরা বসে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে দেন।

তবে রাতের মীমাংসার পরও বিরোধের রেশ কাটেনি। বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন গ্রামের একটি স্থানে আবারও আগের দিনের ঘটনা নিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে সাধারণ বিতর্ক রূপ নেয় সহিংসতায় এবং উভয় পক্ষের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই তীব্র সংঘর্ষে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় এবং এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন।

সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন এবং বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। তবে এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং এই হাঙ্গামার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

জুন ৩, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী

জুন ৩, ২০২৬
বাংলাদেশ

মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব

জুন ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন ৩, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

জুন ৩, ২০২৬

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

জুন ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version