বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

প্রস্তাবিত বাজেট জীবনযাত্রার ব্যয়সহ সব ঝুঁকি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে ব্যর্থ: এবি পার্টি

জুন ৬, ২০২৬
A A
প্রস্তাবিত বাজেট জীবনযাত্রার ব্যয়সহ সব ঝুঁকি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে ব্যর্থ: এবি পার্টি
Share on FacebookShare on Twitter

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট জনগণের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান সংকট, শিক্ষা-স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেনি।

শনিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বাস্তবসম্মত বাজেটের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের চেতনা, অর্থনৈতিক সংস্কার, জবাবদিহিতা ও উৎপাদনমুখী প্রবৃদ্ধিকে ভিত্তি করে বাজেট পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্যাপাসিটি চার্জ এবং অস্বচ্ছ ভর্তুকি ব্যবস্থার সমালোচনা করে বলেন, কাঠামোগত সংস্কার না করে মূল্যবৃদ্ধির বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট রোধে শুধু সরকারের নয়, রাজনৈতিক দল, প্রশাসন এবং সমাজের সব অংশের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

ইসলামি ব্যাংকের চেয়ারম্যান নিয়ে ওঠা বিতর্কের প্রসঙ্গ টেনে মঞ্জু বলেন, বিষয়টি নিয়ে অযথা অনড় অবস্থান না নিয়ে সরকারকে গ্রহণযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। তার ভাষায়, ইসলামি ব্যাংক দেশের সব মানুষের প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রস্তাবিত বাজেটে গণঅভ্যুত্থানের চেতনা, জুলাই জাতীয় সনদ এবং জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন দেখা যায়নি। তিনি দাবি করেন, আর্থিক খাতের মৌলিক সংস্কার ছাড়া কোনো বাজেটই কার্যকর হতে পারে না।

আরওপড়ুন

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

তিনি আরও বলেন, বাজেট প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে বের করে জাতীয় সংসদকেন্দ্রিক করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনশীল অর্থনীতির বিকাশে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো ফ্ল্যাট বা প্লট ক্রেতাদের জন্য কর-সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।

ফুয়াদ সরকারি ব্যয় সংকোচন, অপ্রয়োজনীয় ঋণ গ্রহণ বন্ধ, উন্নয়ন ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে প্রশাসনিক ব্যয় কমানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা
এনসিপি

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬
জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
রাজনীতি

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬
ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ
বিএনপি

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জুলাই ৩০, ২০২৬
আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০