বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ইসলামী ব্যাংক আমরা তৈরি করেছি: জামায়াত এমপি

জুন ৭, ২০২৬
A A
ইসলামী ব্যাংক আমরা তৈরি করেছি: জামায়াত এমপি
Share on FacebookShare on Twitter

দেশের মানুষের ওপর লুটপাট ও চরম অর্থনৈতিক দুরবস্থার কারণেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল কলোনি বাজারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বর্তমান সরকারের সমালোচনা করে সাইফুল আলম খান মিলন বলেন, বর্তমান সরকার এখনো সুশাসন প্রতিষ্ঠার দিকে পর্যাপ্ত নজর দেয়নি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাবাদী যে, সরকার শেষ পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তব্যকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, তাঁদের এই মহান আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। একই সঙ্গে দেশের বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে অভিযোগ তুলে সাইফুল আলম খান মিলন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে। “ইসলামী ব্যাংক আমরা তৈরি করেছি” দাবি করে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, দুর্নীতির সঙ্গে জড়িত এবং পরিবারের সদস্যদের ঋণ খেলাপির রেকর্ড রয়েছে—এমন ব্যক্তিকে বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে।

আরওপড়ুন

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে ইসলামী ব্যাংকের অনেক এটিএম বুথে পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না, যার কারণে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে সরকার সহযোগিতা করুক বা না করুক, জনগণের যেকোনো সংকটে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি নুর উদ্দিন জাহিদের পরিচালনায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। এ ছাড়া অনুষ্ঠানে থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন ও প্রচার সম্পাদক নুরে আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
জামায়াত

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও
বাংলাদেশ

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
হাইকমিশনার হিসেবে আসাদের নিয়োগে দিল্লির সম্মতি নিয়ে অপেক্ষা করতে বললেন শামা
বাংলাদেশ

হাইকমিশনার হিসেবে আসাদের নিয়োগে দিল্লির সম্মতি নিয়ে অপেক্ষা করতে বললেন শামা

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০