সোমবার, জুন ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

কবরস্থান দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ

জুন ৭, ২০২৬
A A
কবরস্থান দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক কবরস্থান ও বসতভিটা জোরপূর্বক দখল করে উপজেলা বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে দুই নেতার বিরুদ্ধে। দলীয় প্রভাব খাটিয়ে এবং বিগত আওয়ামী লীগ সরকারের এক নেতার সঙ্গে আঁতাত করে এই ভূমি দখলের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত আলী খান বাবুল।

অভিযুক্তরা হলেন—অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এবং অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়া।

ভুক্তভোগী বাবুল অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও মামলার শিকার হয়ে ২০১০ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতির প্রত্যক্ষ সহায়তায় তাঁর ৯.৫ শতাংশ পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়া।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে ফিরে তিনি জমি উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু জায়গাটি ফিরে পেতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের দ্বারে দ্বারে ঘুরলেও শুধু আশ্বাস আর সময়ক্ষেপণ ছাড়া কিছুই পাননি।

বাবুল বলেন, নির্বাচন-২০২৬ এর ঠিক কয়েকদিন আগে তাঁর বাড়ির সামনের অংশে থাকা পারিবারিক কবরস্থানটি টার্গেট করা হয়। যেখানে তাঁর আপন চাচির কবর রয়েছে, সেই পবিত্র স্থানটি উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের উপস্থিতিতে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে জোরপূর্বক মাটি ভরাট করে একটি আধাপাকা টিনশেড ভবন তুলে ‘বিএনপি কার্যালয়’র সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

কবরস্থান দখল করে দলীয় কার্যালয় বানানোর মতো জঘন্য অপকর্মের কারণে সাধারণ মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে ভুক্তভোগী বাবুল এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ প্রসঙ্গে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, ‘কারও জায়গা দখল করে অফিস করা হয়নি। জায়গার সব কাগজপত্র আমাদের হাতে রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বিএনপি সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

জুন ৭, ২০২৬
বিএনপি

ভয় দেখিয়ে কেআইবির টাকা নিয়ে গেলেন কৃষকদল নেতা

জুন ৭, ২০২৬
বাংলাদেশ

পুঠিয়ায় গণধর্ষণে বিএনপির ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

জুন ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের ভার্চুয়াল মিটিংয়ে চ্যানেল আইয়ের প্রযুক্তিগত সহায়তা

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

জুন ৮, ২০২৬

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, চাপে সাধারণ মানুষ

জুন ৭, ২০২৬

আতঙ্কিত হয়ে এক দিনে ১৫০০ কোটি টাকা তুলে নিল ইসলামী ব্যাংকের আমানতকারীরা

জুন ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version