বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ভয় দেখিয়ে কেআইবির টাকা নিয়ে গেলেন কৃষকদল নেতা

জুন ৭, ২০২৬
A A
ভয় দেখিয়ে কেআইবির টাকা নিয়ে গেলেন কৃষকদল নেতা
Share on FacebookShare on Twitter

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) তহবিল থেকে ভয় দেখিয়ে চার লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লবসহ কয়েকজনের বিরুদ্ধে। ‘জরুরি সংস্কার কাজ’ দেখিয়ে এই টাকা নেওয়া হয় বলে জানা গেছে।

এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে কেআইবির হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক দিলীপ কুমার সরকার অভিযোগ করেন, তাঁকে ভয়ভীতি দেখিয়ে গত ২১, ২৪ ও ২৫ মে তিন দফায় প্রতিষ্ঠানের তহবিল থেকে চার লাখ টাকা নেওয়া হয়। ঘটনার সময় কৃষকদল নেতা শাহাদাত হোসেন বিপ্লবের সঙ্গে সিরাজগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মির্জা তাহমিদ আহমেদ (রিজভী) সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

দিলীপ কুমার সরকার প্রথমে অভিযোগ করেন, ওই ব্যক্তিরা এসে কেআইবি সংস্কারের প্রস্তাব দিলে তিনি নিয়মমাফিক করার কথা বলেন। তখন তাঁরা রিকুইজিশন অনুযায়ী টাকা না দিলে তাঁকে চাকরি থেকে ‘ফায়ার’ করার হুমকি দেন। পরবর্তীতে ফেসবুকে দেওয়া অন্য একটি ভিডিওতে তিনি সুর বদলে দাবি করেন, তাঁকে কেউ ভয়ভীতি দেখায়নি এবং সংস্কার কাজের বিল হিসেবেই তিনি ওই টাকা দিয়েছেন।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

এদিকে নিয়ম অনুযায়ী, কেআইবির হলভাড়া বাবদ প্রাপ্ত এই টাকা ব্যাংকে জমা রাখার কথা থাকলেও দিলীপ কুমার তা নিজের কাছে গচ্ছিত রেখেছিলেন। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এই টাকা দেওয়ায় গত ১ জুন কেআইবির প্রশাসক কৃষিবিদ মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দিলীপ কুমার সরকারকে দেওয়া হয়। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা না দিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

দিলীপ কুমার সরকারের দাবি, প্রধানমন্ত্রীর উপস্থিতি উপলক্ষে কিছু সংস্কার কাজের জন্য তিনি প্রশাসকের অনুমতি নিয়েই অগ্রিম চার লাখ টাকা দিয়েছেন এবং অস্ত্র ঠেকিয়ে টাকা নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। জেনারেটর সংস্কার, টাইলস মেরামত ও ভবনের রঙসহ বিভিন্ন কাজের বিল দেওয়া হলেও কেআইবি সরেজমিনে পরিদর্শন করে গণমাধ্যম কর্মীরা বিতর্কিত ওই বিলের আওতাধীন রঙ করা বা টাইলস পরিবর্তনের কোনো চিহ্ন পাননি।

অভিযোগের বিষয়ে কৃষকদল নেতা শাহাদাত হোসেন বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি। তবে টাকা নেওয়ার কথা স্বীকার করে সিরাজগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মির্জা তাহমিদ আহমেদ (রিজভী) বলেন, প্রধানমন্ত্রীর প্রোগ্রামের কারণে তাঁরা ঈদের আগে জেনারেটর, চায়ের টেবিল সংস্কার, টাইলস ও রঙসহ বিভিন্ন কাজ শেষ করে পাঁচ লাখ ১৫ হাজার টাকার বিল জমা দিয়েছেন। তিনি নিজে টাকা গ্রহণ ও বিলের কাজ করলেও বিপ্লব ভাই শুধু কাজ পরিদর্শন করেছেন এবং তিনি এর মধ্যে নেই বলে দাবি করেন রিজভী।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০