শনিবার, জুন ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

খুলনায় দোকানে বসে থাকা বিএনপি নেতাকে গুলি করে হত্যা

জুন ১২, ২০২৬
A A
খুলনায় দোকানে বসে থাকা বিএনপি নেতাকে গুলি করে হত্যা
Share on FacebookShare on Twitter

খুলনায় দোকানে বসে থাকা রফিক গাজী (৪৫) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পেশায় পাথর ব্যবসায়ী নিহত রফিক গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য এবং স্থানীয় জলমা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একই এলাকার রতন গাজীর ছেলে এবং স্থানীয়দের কাছে ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাজীপাড়া বাজারের একটি দোকানে বসে ছিলেন রফিক গাজী। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত এক দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।

আরওপড়ুন

‘ট্রেনে ধূমপান করব, জরিমানা করেন’ রেলকর্মীকে বিএনপি নেতার হুমকি

মহানগর বিএনপির সহ-সভাপতি হলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান

হামলায় একটি গুলি রফিক গাজীর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে আশপাশের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং স্থানীয় কেউ ভয়ে মুখ খুলছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

‘ট্রেনে ধূমপান করব, জরিমানা করেন’ রেলকর্মীকে বিএনপি নেতার হুমকি
বাংলাদেশ

‘ট্রেনে ধূমপান করব, জরিমানা করেন’ রেলকর্মীকে বিএনপি নেতার হুমকি

জুন ১২, ২০২৬
মহানগর বিএনপির সহ-সভাপতি হলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান
বিএনপি

মহানগর বিএনপির সহ-সভাপতি হলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান

জুন ১২, ২০২৬
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা কয়েস লোদী
বিএনপি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বিএনপি নেতা কয়েস লোদী

জুন ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্মান্তরের জেরে অপহরণের শিকার নও মুসলিম ছাত্রী ইসকন আশ্রম থেকে উদ্ধার!

ধর্মান্তরের জেরে অপহরণের শিকার নও মুসলিম ছাত্রী ইসকন আশ্রম থেকে উদ্ধার!

জুন ১২, ২০২৬
জেনেভায় স্বাক্ষর হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

জেনেভায় স্বাক্ষর হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

জুন ১২, ২০২৬
তিস্তা ব্যারেজ নির্মাণে চীনের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

তিস্তা ব্যারেজ নির্মাণে চীনের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

জুন ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০