মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

জেনেভায় স্বাক্ষর হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

অবশেষে যুদ্ধের অবসান

জুন ১২, ২০২৬
A A
জেনেভায় স্বাক্ষর হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি
Share on FacebookShare on Twitter

যুদ্ধ পরিস্থিতি অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক আগামী রোববার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষর হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি নির্ভরযোগ্য সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রস্তাবিত এই চুক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে জোরালো কূটনৈতিক গতিশীলতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে একটি বড় ধরনের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা সম্পন্ন হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, ইউরোপে অনুষ্ঠিতব্য এই সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নিতে পারেন। আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পসহ একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল বর্তমানে ইউরোপে অবস্থান করছেন।

তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো চূড়ান্ত চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জেনেভাকে সম্ভাব্য স্বাক্ষরস্থল হিসেবে সবচেয়ে এগিয়ে রাখা হলেও, এর পাশাপাশি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার নামও বিবেচনায় রাখা হয়েছে।

আরওপড়ুন

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

মধ্যস্থতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের নাম ‘ইসলামাবাদ ঘোষণা’ হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। এই সমঝোতা হবে মূলত চলমান কূটনৈতিক প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের সূচনা, যার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার পথ খুলবে।

একজন শীর্ষ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, খসড়া চুক্তিতে ইরানের ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা শিথিল, আটকে থাকা বিদেশি সম্পদ ছাড় এবং বিভিন্ন আঞ্চলিক ফ্রন্টে সামরিক উত্তেজনা কমানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

অন্যদিকে, কূটনৈতিক সূত্রের দাবি অনুযায়ী, চুক্তিটি চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এতে সই করতে পারেন। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক করে বলেছেন, আলোচনার চূড়ান্ত ভাষা এখনো নির্ধারিত হয়নি এবং শনিবারের মধ্যেই খসড়াটি চূড়ান্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার
প্রধান সংবাদ

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
আন্তর্জাতিক

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাবিতে দুই জন গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাবিতে দুই জন গ্রেফতার

জুলাই ২৮, ২০২৬
কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

জুলাই ২৮, ২০২৬
কাউকে আগামীতে জুলুম করতে দেওয়া হবে না: সারজিস আলম

কাউকে আগামীতে জুলুম করতে দেওয়া হবে না: সারজিস আলম

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০