বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সংসদে কার স্বার্থে স্থগিত হলো সীমান্ত ইস্যুর আলোচনা?— প্রশ্ন এমপি আরমানের

সীমান্তে মানবিক সংকট

জুন ১৪, ২০২৬
A A
সংসদে কার স্বার্থে স্থগিত হলো সীমান্ত ইস্যুর আলোচনা?— প্রশ্ন এমপি আরমানের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা এবং আটকে পড়া নারী-শিশুদের মানবিক সংকট নিয়ে জাতীয় সংসদে নির্ধারিত আলোচনা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি জানান, তার আনা ১৪৭ বিধির আওতায় আলোচনা প্রস্তাবটি সংসদে গৃহীত হয়েছিল এবং ১৪ জুন দিনের কার্যসূচির সর্বশেষ বিষয় হিসেবে আলোচনার কথা ছিল।

তবে নির্ধারিত দিনেই কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই “অনিবার্য কারণবশত” উল্লেখ করে আলোচনা স্থগিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ব্যারিস্টার আরমান প্রশ্ন তুলে বলেন, সীমান্তে নাগরিকদের জীবন, দেশের সার্বভৌমত্ব এবং নিরীহ মানুষের রক্তঝরার মতো বিষয় কি জাতীয় সংসদে আলোচনার যোগ্য নয়?

তিনি বলেন, যে নোটিশ গ্রহণ করা হয়েছিল এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, সেটি আলোচনার দিনই স্থগিত হওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সংসদ সদস্য আরমানের ভাষ্য, জনগণের গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে সংসদে আলোচনা না হওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। এর পেছনের কারণ জনগণের সামনে স্পষ্ট করা উচিত।

তিনি আরও প্রশ্ন তোলেন, জাতীয় সংসদ জনগণের স্বার্থে পরিচালিত হবে নাকি কোনো ব্যক্তি বা পক্ষের অস্বস্তি এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়া হবে।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু ও মানবিক সংকটের বিষয়ে সংসদে আলোচনা করার অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ব্যারিস্টার আরমান বলেন, আলোচনা স্থগিত করা গেলেও জনগণের প্রশ্ন ও জানার অধিকার স্থগিত করা যাবে না। তিনি সংসদের ভেতরে ও বাইরে এ বিষয়ে কথা বলে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মানুষের জীবন ও মর্যাদার প্রশ্নে আপস করা যাবে না বলেও মন্তব্য করেন ঢাকা-১৪ আসনের এই সংসদ সদস্য।

সম্পর্কিত খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী
প্রধান সংবাদ

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধান সংবাদ

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০