বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

জুন ১৭, ২০২৬
A A
ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

চাঁদপুর আদালতে দায়ের করা একটি প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজমকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী।

আদালত সূত্রে জানা যায়, জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় গোলাম আজমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণের পর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে গত ১৫ জুন সোমবার পল্টন থানা পুলিশের একটি দল পুরানা পল্টনের ৫৫/১ ইসলাম এস্টেটের পঞ্চম তলায় আসামির ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

আটকের পর আসরের নামাজের সময় হলে গোলাম আজম নামাজ আদায়ের জন্য পুলিশ সদস্যদের কাছে অনুরোধ করেন। পুলিশ তাকে সুযোগ দিলে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিজেই ইমামতি করে নামাজ শুরু করেন। কিন্তু প্রথম রাকাত সম্পন্ন করে দ্বিতীয় রাকাতের সিজদা থেকে উঠেই তিনি পেছনের মুসল্লিদের রেখে দৌড়ে পালিয়ে যান।

এ বিষয়ে পল্টন থানা পুলিশ জানায়, আসামি অনাকাঙ্ক্ষিতভাবে পালিয়ে যাওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। অবশেষে আজ ১৭ জুন বুধবার সকাল ৮টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার মাদারটেক, নন্দীপাড়া এলাকার বাসা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাম আজম দীর্ঘদিন ধরে ম্যানপাওয়ার ব্যবসার সঙ্গে জড়িত এবং তার নামে পূর্বেও একাধিক মানব পাচারের মামলা ছিল। তিনি নিজেকে বিএনপির বড় নেতা হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে দলটিতে তাঁর কোনো পদ নেই এবং তিনি দীর্ঘদিন আগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন।

এছাড়াও রাজনৈতিক সুবিধা নিতে তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে নিজের রাজনৈতিক পরিচয় জাহির করতেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬
দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০