বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াত নেতা ও এমপির দাবির প্রেক্ষিতে সংসদে মাথা ঝুকে প্রবেশের রীতি বাতিল

জুন ১৮, ২০২৬
A A
জামায়াত নেতা ও এমপির দাবির প্রেক্ষিতে সংসদে মাথা ঝুকে প্রবেশের রীতি বাতিল
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের আর কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে রুলিং দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার এ সংক্রান্ত সিদ্ধান্ত জানান। তিনি বলেন, সংসদ সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

এর আগে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন। তাঁরা জানতে চান, সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি কার্যপ্রণালি বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

স্পিকার কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে জানান, বিধির ২৬৭ (১) উপবিধিতে সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, তবে মাথা ঝুঁকিয়ে তা করার বাধ্যবাধকতা নেই।

তিনি আরও জানান, ২০০৬ সালে অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি সংশোধনের মাধ্যমে ২৬৭ (১) বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

স্পিকারের ভাষ্য অনুযায়ী, যেহেতু ‘ঝুঁকিয়া’ শব্দটি বিধি থেকে বাদ দেওয়া হয়েছে, তাই সদস্যরা তাঁদের ধর্মীয় ও ব্যক্তিগত রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন।

এর আগে মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান দাবি করেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং শিরকের কাছাকাছি।

তিনি বলেন, সালাম বিনিময়ই যথেষ্ট। অতিরিক্তভাবে মাথা নত করার প্রয়োজন নেই এবং কার্যপ্রণালি বিধির সংশোধনী সবার অনুসরণ করা উচিত।

আরওপড়ুন

ইসলামী ব্যাংকের পুরোনো মালিকদের ফিরিয়ে দেওয়ার পক্ষে বিএবি চেয়ারম্যান

সংসদে হিজাব-নেকাব বিতর্ক এবং বিএনপির রাজনৈতিক কৌশলের সংকট

মুজিবুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারসহ অনেক সদস্য এখনও পুরোনো রীতি অনুসরণ করছেন বলেও মন্তব্য করেন।

তাঁর বক্তব্যের পর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা শুরু হয়। পরে কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে স্পিকার চূড়ান্ত রুলিং দেন।

স্পিকারের এ সিদ্ধান্তের মাধ্যমে সংসদে সম্মান প্রদর্শনের বিষয়ে দীর্ঘদিনের প্রচলিত রীতির পরিবর্তে ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গুরুত্ব পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর

ইসলামী ব্যাংকের পুরোনো মালিকদের ফিরিয়ে দেওয়ার পক্ষে বিএবি চেয়ারম্যান
প্রধান সংবাদ

ইসলামী ব্যাংকের পুরোনো মালিকদের ফিরিয়ে দেওয়ার পক্ষে বিএবি চেয়ারম্যান

জুন ১৮, ২০২৬
সংসদে হিজাব-নেকাব বিতর্ক এবং বিএনপির রাজনৈতিক কৌশলের সংকট
প্রধান সংবাদ

সংসদে হিজাব-নেকাব বিতর্ক এবং বিএনপির রাজনৈতিক কৌশলের সংকট

জুন ১৮, ২০২৬
এক সপ্তাহে ধর্ষণ-নির্যাতনসহ ‘নারীকাণ্ডে’ ১২ ঘটনায় জড়ালো ছাত্রদল-যুবদল
প্রধান সংবাদ

এক সপ্তাহে ধর্ষণ-নির্যাতনসহ ‘নারীকাণ্ডে’ ১২ ঘটনায় জড়ালো ছাত্রদল-যুবদল

জুন ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংকের পুরোনো মালিকদের ফিরিয়ে দেওয়ার পক্ষে বিএবি চেয়ারম্যান

ইসলামী ব্যাংকের পুরোনো মালিকদের ফিরিয়ে দেওয়ার পক্ষে বিএবি চেয়ারম্যান

জুন ১৮, ২০২৬
সংসদে হিজাব-নেকাব বিতর্ক এবং বিএনপির রাজনৈতিক কৌশলের সংকট

সংসদে হিজাব-নেকাব বিতর্ক এবং বিএনপির রাজনৈতিক কৌশলের সংকট

জুন ১৮, ২০২৬
প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে উন্নয়নের হিড়িক

প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে উন্নয়নের হিড়িক

জুন ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০