সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬
A A
দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর
Share on FacebookShare on Twitter

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ–কে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ঠেকাতে দুবাইয়ে তার নামে মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুবাইয়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একজনের মাধ্যমে সম্প্রতি তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগে একটি মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এটি প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত করার কৌশলের অংশ হতে পারে।

তবে বেনজীর আহমেদের আইনি বিষয় দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, নিজের লোক দিয়ে মামলা করানোর তথ্য সঠিক নয়।

আরওপড়ুন

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

এদিকে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে ঢাকার প্রতিনিধিরা ইন্টারপোলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

দুবাইয়ের এক ব্যবসায়ী জানান, বেনজীরকে ঘিরে নতুন করে আইনি ও কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যক্তিগত আর্থিক বিষয়সংক্রান্ত একটি দেওয়ানি মামলাও হয়েছে বলে দাবি করেন তিনি।

তার মতে, সংযুক্ত আরব আমিরাতের আইনে আর্থিক বা সম্পত্তি–সংক্রান্ত মামলা চলমান থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল হয়ে যেতে পারে। ফলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার মুখোমুখি ব্যক্তিরা অনেক সময় স্থানীয় আদালতে বিভিন্ন আবেদন বা মামলা করে বিচারিক সুরক্ষা চেয়ে থাকেন। আন্তর্জাতিক অঙ্গনে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

তবে বেনজীর আহমেদের ক্ষেত্রে এমন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো সরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সরকার এর আগে জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে।

বেনজীর আহমেদের পক্ষে কাজ করা একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে তারা তার জামিনের বিষয়টি নিয়ে ব্যস্ত। পাশাপাশি দুবাই আদালত বাংলাদেশের প্রত্যর্পণ আবেদন কীভাবে মূল্যায়ন করে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আইনজীবীদের মতে, কোনো অভিযোগ বা গুঞ্জন আদালতে যাচাইযোগ্য তথ্য নয়। আদালতের সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক নথিপত্রই এ ধরনের মামলায় চূড়ান্ত গুরুত্ব বহন করে।

সম্পর্কিত খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ
প্রধান সংবাদ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন
প্রধান সংবাদ

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

আগস্ট ১০, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা
ফিচার

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

আগস্ট ১০, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০