শনিবার, জুন ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

জুন ২০, ২০২৬
A A
মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম
Share on FacebookShare on Twitter

মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন। তিনি বলেছেন, মাদক ইসলাম ধর্মে নিষিদ্ধ এবং বিএনপির রাজনীতির সঙ্গেও এর কোনো সম্পর্ক থাকতে পারে না। তার ভাষায়, ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও মাদক হারাম।’

শুক্রবার (১৯ জুন) রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজারে আয়োজিত মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জালাল উদ্দিন বলেন, মাদক ও জুয়ার বিস্তার রোধে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত আইনে মাদকসংক্রান্ত অপরাধের জন্য ন্যূনতম দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হতে পারে। পাশাপাশি মামলার রায় না হওয়া পর্যন্ত আসামিদের জামিন না দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

আরওপড়ুন

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়ে সংসদ সদস্য বলেন, প্রয়োজন হলে ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী ও মাদক কারবারিদের শনাক্ত করতে হবে। দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির রাজনীতিতে মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের কোনো স্থান নেই। যে দলেরই হোক, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। মাদকের কারণে সমাজে অপরাধ বৃদ্ধি পায় এবং যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, একটি পরিবারকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে তোলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন, যাতে তারা মাদকের মতো ভয়ংকর আসক্তি থেকে দূরে থাকতে পারে।

সভায় মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার এবং উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বাদল।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার
বিএনপি

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

জুন ২০, ২০২৬
চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বাংলাদেশ

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুন ১৯, ২০২৬
ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু
বিএনপি

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

জুন ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: জামায়াতের আমির

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: জামায়াতের আমির

জুন ২০, ২০২৬
বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন ২০, ২০২৬
সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০