মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২২, ২০২৬
A A
দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় উন্মুক্ত করা এবং মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঢাকা আন্তরিকভাবে আগ্রহী।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উভয় নেতার নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করা হয়।

আলোচনায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের বৈধকরণ ও ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ বৃদ্ধি, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনসংক্রান্ত গবেষণা ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতাবিষয়ক একটি দলিল এবং বিনিয়োগ সহযোগিতাসংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দলিল দুটি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।

পরবর্তীতে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এবং বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যথাক্রমে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশনসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন।

সম্পর্কিত খবর

জামায়াত

সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের

জুন ২৩, ২০২৬
ফ্যাক্টচেক

গ্রেফতার সিয়ামের নামে ভুয়া স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড ছড়িয়েছে আওয়ামীপন্থী সাইবার অপরাধীরা

জুন ২৩, ২০২৬
বাংলাদেশ

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের

জুন ২৩, ২০২৬

মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

জুন ২৩, ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ ও তদন্ত কমিটি গঠন জামায়াতের

জুন ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version