বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাস নেতা গ্রেপ্তার

জুন ২৩, ২০২৬
A A
শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট, জাসাস নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জিরা লুটের মামলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সিলেটের ব্যবসায়ী আফজালুর রহমানের মালিকানাধীন জিরাবাহী একটি কাভার্ডভ্যান শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছালে জাহেদ আলীসহ ৩-৪ জন দুষ্কৃতকারী গাড়িটির গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রের মুখে চালক ও হেল্পারকে প্রাণনাশের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে।

অভিযোগে বলা হয়, দুষ্কৃতকারীরা কাভার্ডভ্যানে থাকা ১৬০ বস্তা জিরা, নগদ ২০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ পুরো গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। পরে শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় চালক ও হেল্পারকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা মালামালসহ কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরওপড়ুন

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সিসিটিভি ফুটেজ দেখে মামলা ও অভিযান

নৃশংস এই ছিনতাইয়ের ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করেন। পরবর্তীতে গত শনিবার তিনি বাদী হয়ে জাহেদ আলীসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় শ্রীমঙ্গল থানার এসআই বাবলু পালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরের শাহীবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাহেদ আলীকে তার নিজ বাসস্থান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আগেই পদচ্যুত করা হয়েছিল জাহেদকে: জেলা জাসাস

জাহেদ আলীর গ্রেপ্তারের বিষয়ে মৌলভীবাজার জেলা জাসাসের আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল এবং সদস্যসচিব জসীম উদ্দিন এক যৌথ বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে জাহেদ আলীকে বেশ কিছুদিন আগেই শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে। ফলে তার এই অপকর্মের দায়ভার দল নেবে না।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অ্যাকশনে নেমে মূল আসামিকে গ্রেপ্তার করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০