রবিবার, জুন ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

‘অনেক হয়েছে, এবার ম্যাপ থেকেই মুছে দেব ইরানকে’, হামলার পর হুঁশিয়ারি ট্রাম্পের

জুন ২৮, ২০২৬
A A
‘অনেক হয়েছে, এবার ম্যাপ থেকেই মুছে দেব ইরানকে’, হামলার পর হুঁশিয়ারি ট্রাম্পের
Share on FacebookShare on Twitter

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সিঙ্গাপুর ও পানামার দুটি বাণিজ্যিক জাহাজে ইরানের উপর্যুপরি ড্রোন হামলার জবাবে শনিবার রাতে দক্ষিণ ইরানের সিরিক শহরে মার্কিন সামরিক বাহিনী (সেন্টকম) এক বিধ্বংসী বিমান ও মিসাইল হামলা চালায়।

এই আকস্মিক অভিযানে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একাধিক সামরিক পরিকাঠামো, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন হামলার পর পুরো সিরিক শহর কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

এই রক্তক্ষয়ী সামরিক অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার নজিরবিহীন ও চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলের রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকান সেনা। মনে হচ্ছে, ওদের কোনো দিনই শিক্ষা হবে না।’ তিনি আরও কড়া বার্তা দিয়ে বলেন, আমেরিকা আর কোনো সংযম দেখাবে না এবং ইরান যদি আবারও চুক্তি ভঙ্গ করে, তবে মার্কিন সেনা এমন অভিযান চালাবে যে পৃথিবীতে ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান’ বলে আর কোনো দেশের অস্তিত্বই থাকবে না।

আরওপড়ুন

ইরান যুদ্ধ: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেস সদস্যের

রাম মন্দিরে দুর্নীতি ঘিরে ভারতে তোলপাড়: ৮০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান পরপর দুবার আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রথমত, শুক্রবার ‘এভার লাভলি’ নামে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে এবং দ্বিতীয়ত, শনিবার ভোরে হরমুজ প্রণালীতে ‘এম/টি কিকু’ নামে পানামার পতাকাবাহী ২০ লক্ষ ব্যারেল তেলবাহী একটি জাহাজে ড্রোন হামলা চালায় তেহরান। এই জোড়া হামলার কারণেই আমেরিকা পাল্টা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এরই মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে বাহরিন দাবি করেছে, ইরান তাদের আকাশসীমা লঙ্ঘন করে একাধিক ড্রোন পাঠিয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি।

আমেরিকার এই বিধ্বংসী হামলা ও ট্রাম্পের চরম হুমকির পর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম আল-ফিকার তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মার্কিন হামলায় তাঁদের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে এবং এর এমন বিধ্বংসী জবাব দেওয়া হবে যা গোটা পরিস্থিতি বদলে দেবে। ওয়াশিংটনকে লক্ষ্য করে তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমেরিকার সেনারা এবার দীর্ঘ ও অন্তহীন রাতের জন্য প্রস্তুত থাকুন। কয়েক ঘণ্টার মধ্যেই ইরান নিজের শক্তির প্রমাণ দেবে।’ দুই পারমাণবিক শক্তির এই মুখোমুখি অবস্থানে পশ্চিম এশিয়ায় ফের এক সর্বাত্মক যুদ্ধের কালো মেঘ দেখা দিয়েছে।

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধ: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেস সদস্যের
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেস সদস্যের

জুন ২৮, ২০২৬
রাম মন্দিরে দুর্নীতি ঘিরে ভারতে তোলপাড়: ৮০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক

রাম মন্দিরে দুর্নীতি ঘিরে ভারতে তোলপাড়: ৮০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

জুন ২৮, ২০২৬
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি
আন্তর্জাতিক

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি

জুন ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতাদের ‘জুডিশিয়াল কিলিংয়ে’ জড়িতদের আইনের আওতায় আনা হোক

জামায়াত নেতাদের ‘জুডিশিয়াল কিলিংয়ে’ জড়িতদের আইনের আওতায় আনা হোক

জুন ২৮, ২০২৬
এবার আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

এবার আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

জুন ২৮, ২০২৬
নতুন দুইটি বিভাগ শিগগিরই গঠিত হচ্ছে, বাড়ছে উপজেলা সংখ্যাও

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

জুন ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০