মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জুন ৩০, ২০২৬
A A
অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

নড়াইলে অফিসে ঢুকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে এক ছাত্রদল নেতাসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। রোববার (২৮ জুন) রাতে ভুক্তভোগী কর্মকর্তা নিজেই মামলাটি দায়ের করেন।

মামলার আসামি মো. জিসানুর রহমান জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে মৎস্য কর্মকর্তা আবু রায়হানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

মামলার এজাহার অনুযায়ী, জিসানুর রহমান প্রায়ই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিভিন্ন গোপনীয় তথ্য ও সুবিধাভোগীদের তালিকা দাবি করতেন। চাহিদামতো তথ্য না পেলে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করতেন বলে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ রোববার বিকেল ৩টার দিকে ৪ থেকে ৫ জনকে সঙ্গে নিয়ে তিনি অফিসে প্রবেশ করেন এবং প্রদর্শনী বরাদ্দপ্রাপ্ত সুবিধাভোগীদের তালিকা দাবি করেন। তালিকা আগেই দেওয়া হয়েছে বলে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে মৎস্য কর্মকর্তাকে মারধর করেন এবং অফিসের ডেস্কটপ কম্পিউটার ও মনিটর ভাঙচুর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, প্রদর্শনী বরাদ্দ ব্যক্তিগতভাবে দেওয়ার কোনো সুযোগ তার নেই। সব বরাদ্দ সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নির্ধারণ করা হয়। বিষয়টি বারবার বুঝিয়ে বলার পরও জিসানুর রহমান অহেতুক অফিসে এসে ঝামেলা সৃষ্টি করেন এবং সর্বশেষ হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

তবে অভিযুক্ত জিসানুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্রয়োজনীয় তথ্য চাইতে গেলে মৎস্য কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেন, গালিগালাজ করেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। ধস্তাধস্তির সময় কর্মকর্তার নিজের হাতের ধাক্কায় কম্পিউটার পড়ে ভেঙে যায় বলে তিনি দাবি করেন। উল্টো অফিসের কয়েকজন তাকে মারধর করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version