বুধবার, জুলাই ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

বিদায়ী ডিজিকে সংবর্ধনা

জুন ৩০, ২০২৬
A A
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান
Share on FacebookShare on Twitter

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত আলেম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মঙ্গলবার বিকেলে তিনি নতুন এ দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মহাপরিচালক। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) ও সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী তাকে এ দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়, বরং দেশের আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, গবেষক এবং ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে একটি আধুনিক, কার্যকর, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নবনিযুক্ত মহাপরিচালক আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠানের সর্বস্তরে পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন উদ্যম ও কর্মপরিকল্পনার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জনগণের আরও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদায়ী মহাপরিচালক (গ্রেড-১) ও সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খান। এছাড়া বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সাংবাদিকদের আব্দুর রহমানেল মাছউদ: আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের কপি পেলেই সিদ্ধান্ত নেবে ইসি

জুন ৩০, ২০২৬
বাংলাদেশ

বিরোধী মত দমনে আইনটি যেন ব্যবহার না হয়: বিরোধী দল

জুন ৩০, ২০২৬
জামায়াত

‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে জামায়াত নেতা

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মামলায় শিবির নেতা গ্রেপ্তার

জুন ৩০, ২০২৬

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

জুন ৩০, ২০২৬

মাদকবিরোধী ক্যাম্পেইনে সেলিম উদ্দিন নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version