বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৬

জুলাই ১, ২০২৬
A A
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৬
Share on FacebookShare on Twitter

অনলাইনে সহজে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ)। বুধবার (১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— মো. বাবলু ওরফে সূর্য, মো. শাহিন, মো. তুষার মিয়া, মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা, মো. লিখন ওরফে ইমন এবং শাকিল রানা। চক্রটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে ভুয়া প্ল্যাটফর্ম তৈরি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

পুলিশ জানায়, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে রুজুকৃত একটি মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের কাছে হস্তান্তর করা হলে এই চক্রের সন্ধান মেলে। তদন্তে দেখা যায়, প্রতারণার উদ্দেশ্যে চক্রটি সুপরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করেছিল এবং সেখানে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছিল।

প্রতারকরা সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য নামী প্রতিষ্ঠানের প্রায় কাছাকাছি ডোমেইন ও পেজ ব্যবহার করত। এসব ভুয়া প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই চক্রের দেওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করতেন। টাকা পাওয়ার পরপরই প্রতারকরা সেই অর্থ আত্মসাৎ করে যোগাযোগ বন্ধ করে দিত।

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (৩০ জুন) সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জিরানী বাজারের কাবাব প্লাজায় অভিযান চালিয়ে বাবলু ওরফে সূর্য ও শাহিনকে প্রথম গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান চালিয়ে তুষার মিয়া, আতিকুর রহমান ও লিখনকে গ্রেফতার করা হয়।

সবশেষে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার (১ জুলাই) ভোরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। গ্রেফতারকৃত এই ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

যুবদল নেতার কার্যালয়ে শাটার লাগিয়ে চার তরুণকে মারধর, চুল কর্তন

জুলাই ১, ২০২৬
বাংলাদেশ

এখন কি বলতে পারব, উনি ঋণখেলাপি ছিলেন: আসলাম চৌধুরী প্রসঙ্গে সংসদে জামায়াতের এমপি

জুলাই ১, ২০২৬
বাংলাদেশ

নতুন তিন উপজেলা ও এক থানার অনুমোদন

জুলাই ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ বলাটা একটা বিশাল ব্যাপার ছিল: কাফি

জুলাই ১, ২০২৬

যুবদল নেতার কার্যালয়ে শাটার লাগিয়ে চার তরুণকে মারধর, চুল কর্তন

জুলাই ১, ২০২৬

এখন কি বলতে পারব, উনি ঋণখেলাপি ছিলেন: আসলাম চৌধুরী প্রসঙ্গে সংসদে জামায়াতের এমপি

জুলাই ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version